• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
স্ত্রীর আত্মহত্যা মামলায় জাহের আলভীর জামিন সাংবাদিকের ওপর হামলার ঘটনার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত, দুইজন গ্রেপ্তার বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে গুরুতর আহত তিনজন অসুস্থ স্বামীকে রাস্তার পাশে ফেলে গেল স্ত্রী ও সন্তানেরা ইসলামী আন্দোলনের দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা স্ত্রীর দেওয়া কিডনিতে জীবন পাওয়া সেই স্বামী নাদিম মন্ডল আর নেই বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের পূর্বের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা, চার সদস্যের কমিটি অনুমোদন ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের তৎপরতার সক্ষমতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন জমা দিলে ৫% প্রণোদনা নানা অনিয়মের অভিযোগে, গাজীপুরে ভূমি অফিসের সব কর্মকর্তা বরখাস্ত

দ্রুততম ফিফটির বিশ্বরেকর্ড গড়লেন বৈভব সূর্যবংশী

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

মাত্র ১৫ বছর বয়সে পূর্ণ সদস্য দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে ফিফটি করা ক্রিকেটার হয়েছেন বৈভব। এর আগে এই রেকর্ডটি ছিল শচীন টেন্ডুলকারের। ১৯৮৯ সালে পাকিস্তানের বিপক্ষে টেস্টে ১৬ বছর ২১৩ দিন বয়সে ৫৯ রান করেছিলেন শচীন। শুধু পূর্ণ সদস্য দেশ নয়, আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসেই সবচেয়ে কম বয়সে ফিফটি করা ক্রিকেটার এখন বৈভব। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ফিফটির দেখা পেয়েছেন তিনি। তার ইতিহাসের দিনে ভারতও প্রথম টি-টোয়েন্টি জিতেছে ৭ উইকেটে।

১২৬ রানের লক্ষ্যে ভারতের জয়ের ভিত গড়েছেন বৈভবই। ১৯ বলে ৪ টি চার ও ৪টি ছক্কায় ৫০ বলের বিধ্বংসী ইনিংস খেলেছেন তিনি। ইশান কিশানও জয়ের কাছে গিয়ে ২৪ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৩৫ রানের ইনিংসে বিদায় নেন। তার পর জয় নিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক শ্রেয়াস আইয়ার ও তিলক বার্মা। আইয়ার ২৪ বলে ৩টি চারে ২৮ রানে অপরাজিত থাকেন। তিলক অপরাজিত থাকেন ৬ রানে। তারা জয় নিশ্চিত করেছে ৪০ বল হাতে রেখে।

এর আগে হারারেতে টস হেরে ৭  উইকেটে ১২৫ রান করেছে জিম্বাবুয়ে। রায়ান বার্ল ৩৫ বলে ২৬, ওয়েসলি মাধেভেরে ৩৪ বলে ৩৯ ও তাদিওয়ানাশে মারুমানি ২০ বলে ২৭* রানের ইনিংসে ভূমিকা রাখেন।

ভারতের হয়ে ২টি করে উইকেট নেন মায়াঙ্ক যাদব ও প্রিন্স যাদব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...