• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
না ফেরার দেশে ‘গজনি’ খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত সব ধর্মের মানুষের ঐক্যবদ্ধ অংশগ্রহণে ‘সবার আগে বাংলাদেশ’ গড়ে তুলতে হবে: ডিএনসিসি প্রশাসক এবার লন্ডনে নচিকেতার সঙ্গে গাইবেন জয় শাহরিয়ার আজ ৫ আগস্ট ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পটুয়াখালীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যাচেষ্টা মামলায় আ’লীগ নেতার ছেলে রুমান গ্রেপ্তার শেখ হাসিনার ভাষণের বিষয়ে নিজেদের অবস্থান জানাল ভারত পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত ৬ ৭ মাস বয়সী সন্তান তার ১৩ বছর বয়সী মায়ের কাছেই থাকবে ভারত থেকে কাঁচামরিচ আমদানি, এলো ৯ টন কাঁচামরিচ পরিবারের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে, তরুণীকে হত্যা করলেন বাবা

৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের তৎপরতার সক্ষমতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ৫ আগস্টকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো ধরনের বড় তৎপরতা চালানোর সক্ষমতা নেই। তিনি আরও বলেন, দলটির নেতাকর্মীরা বিদেশে অবস্থান করে মাঝেমধ্যে উঁকিঝুঁকি দিচ্ছে।

সোমবার (৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সামনে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো তৎপরতা চালানোর মুরোদ নেই, তারা বিদেশ থেকে মাঝেমধ্যে উঁকি–ঝুকিঁ দিচ্ছে।

তিনি আরও বলেন, দুবাইতে গ্রেপ্তার পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ যাতে দেশটি ছাড়তে না পাড়েন এই জন্য শর্ত সাপেক্ষ জামিন দিয়েছে ইউইউএ আদালত, সরকার তার জামিন বাতিলের জন্য ল ফার্ম নিয়োগ করেছে।

জুলাই গণআন্দোলনের বর্ষপূর্তিতে আগামী ৫ আগস্ট বিএনপি সমমনা দলগুলোকে নিয়ে কর্মসূচি পালন করবে এজন্য বৈঠক ডাকা হয়েছে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, উগ্রবাদী গোষ্ঠী বিভিন্ন সময় নাশকতা কিংবা অপকর্মের চেষ্টা করলেও আইন প্রয়োগকারী সংস্থা এ ব্যাপারে খুবই সতর্ক রয়েছে।

দুবাইয়ে আটক পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ প্রসেঙ্গে তিনি বলেন, ‘তার জামিন বাতিল করে দেশে ফিরিয়ে আনতে সরকার সব ধরনের উদ্যোগ নিয়েছে এবং চেষ্টা করছে।’

এসময় তিনি কথা বলেন এনসিপির কর্মসূচিতে হামলার বিষয়েও। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ বিষয়ে তদন্ত চলছে।

এছাড়া যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর বাংলাদেশ সফর করে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্তোষ প্রকাশ করেছেন বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...