• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম, আনন্দে আত্মহারা বাবা-মা

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সুবর্ণা (২৫) নামের এক গৃহবধূ একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মধুপুর সিটি হসপিটালে অস্ত্রোপচারের মাধ্যমে তিনি সন্তানদের জন্ম দেন।

দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পর একসঙ্গে তিন পুত্রসন্তানের বাবা হতে পেরে আনন্দে আত্মহারা গোপালপুর উপজেলার বরুরিয়া এলাকার লিটন মিয়া (৩০)।

সুবর্ণার বাবার বাড়ি মধুপুর উপজেলার বেরিবাইদ ইউনিয়নের মাগুন্তিনগর গ্রামে।

অস্ত্রোপচার ও চিকিৎসাসেবার দায়িত্বে ছিলেন অধ্যাপক ডা. কোহিনুর আক্তার, শিশু বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক মোহাম্মদ সাহেব আলী ও ডা. মোহাম্মদ শহিদুল ইসলাম খোকনসহ সংশ্লিষ্ট চিকিৎসকরা। তারা বলেন, বর্তমানে মা ও তিন নবজাতক সুস্থ আছে।

একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্মের খবরে পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...