• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

চলন্ত যাত্রীবাহী বাসেই সন্তান জন্ম দিয়েছেন এক নারী

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

চাঁদপুর থেকে কুমিল্লাগামী একটি যাত্রীবাহী বাসে সন্তান জন্ম দিয়েছেন এক নারী। পথে হঠাৎ প্রসবব্যথা শুরু হলে বাসের চালক, স্টাফ, যাত্রী ও স্থানীয় হাসপাতালের নার্সদের সহযোগিতায় বাসের মধ্যেই ফুটফুটে এক ছেলেসন্তানের জন্ম দেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বিজরা বাজারের কাছে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী বাসযাত্রী মো. আল মামুন ইমন তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে জানান, বৃহস্পতিবার চাঁদপুরের ওয়্যারলেস এলাকা থেকে স্বামী ও দুই সন্তানকে নিয়ে কুমিল্লাগামী আইদি পরিবহনের একটি বাসে ওঠেন ওই নারী। পথেই তার প্রসবব্যথা শুরু হয়। এ সময় তার স্বামী বাসচালকের কাছে কাছাকাছি কোনো হাসপাতাল আছে কি না, তা জানতে চান।

পরে বাসটি বিজরা বাজারের কাছাকাছি পৌঁছালে থামানোর অনুরোধ করেন ওই নারীর স্বামী। পরিস্থিতি বুঝতে পেরে বাসচালকও গাড়ি থামান। এ সময় বাসের এক যাত্রী এগিয়ে আসেন। পরে স্থানীয় হাসপাতাল থেকে নার্সদের ডেকে আনা হয় এবং চিকিৎসকের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়।

তবে প্রসবের অবস্থা সংকটাপন্ন পর্যায়ে থাকায় ওই নারীকে বাস থেকে নামানো সম্ভব হয়নি। ফলে বাসের মধ্যেই প্রসবের ব্যবস্থা করতে হয়। এ সময় বাসচালক, স্টাফ ও অন্য যাত্রীরা সহযোগিতার হাত বাড়িয়ে দেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় শেষ পর্যন্ত একটি ছেলেসন্তানের জন্ম দেন ওই নারী।

সন্তান জন্মের পর বাসের যাত্রীদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ে। অনেকেই এ মানবিক ও স্মরণীয় মুহূর্তের সাক্ষী হন।

পরে আইদি পরিবহন কর্তৃপক্ষ অন্য একটি বাসের মাধ্যমে যাত্রীদের নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...