• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

বিয়ের দিনে নববধূর আত্মহত্যা

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

কক্সবাজারের কুতুবদিয়ায় বিয়ের দিনে আখি আক্তার (১৮) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন। শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার বড়ঘোপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আজম কলোনির নয়া পাড়া এলাকার নিজ বসতঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত আখি আক্তার ওই এলাকার দিদারুল ইসলামের মেয়ে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে আখি আক্তারের বিয়ের কথাবার্তা চূড়ান্ত হয়েছিল এবং শুক্রবারই ছিল তার বিয়ের নির্ধারিত দিন। বাড়িতে বিয়ের আয়োজন চলার মধ্যেই দুপুরে নিজ কক্ষে ওড়না পেঁচানো অবস্থায় আখিকে ঝুলতে দেখেন পরিবারের সদস্যরা।

তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আনন্দঘন বিয়ের দিনে এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে কুতুবদিয়া থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর হক জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে আত্মহত্যার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...