• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
এনসিপির মুলাদী উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠণ বাংলাদেশের পোশাক শ্রমিকদের বিক্ষোভ পর্যবেক্ষণ করছে ভারত: জয়সওয়াল পিরোজপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ স্ত্রীর বিরুদ্ধে প্রবাসীর অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ মরদেহ গোসলের সময় স্ত্রীর গলায় দেখা গেল আঘাতের চিহ্ন, স্বামী গ্রেপ্তার মুড়ির প্যাকেট হাতে নিতেই বিস্ফোরণ, আহত জামায়াত নেতা ছেলেকে বাঁচাতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল মায়ের, আটক ৪ পিতা-মাতার ভরণপোষণ না দিয়ে নির্যাতন করায় ছেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে আহত পোশাক শ্রমিক তৌফিক মারা গেছেন পল্লবীতে কুরিয়ার সার্ভিসের সামনে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আহত ১

১০ আগস্ট করা হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে।

সোমবার (২৭ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবদুল খালেক এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ২০ জুলাই ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হলেও প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় তা পিছিয়ে দেওয়া হয়। গত ১৮ জুলাই বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছিলেন, নির্ধারিত দিনে ফল প্রকাশ সম্ভব হচ্ছে না। তবে জুলাইয়ের মধ্যেই ফল প্রকাশের প্রস্তুতি রয়েছে বলে তিনি উল্লেখ করেছিলেন।

এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় ১৮ লাখ ৫৭ হাজারের বেশি পরীক্ষার্থী অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...