• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
পরকীয়ার অপবাদে নারী-পুরুষকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে বিদ্যুতায়িত হয়ে দগ্ধ মানসিক ভারসাম্যহীন সবুজের মৃত্যু ঢাকা ওয়াসার নতুন এমডি নিয়োগ, এক সচিবকে প্রত্যাহার স্বামীর কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবির মামলায় স্ত্রী কারাগারে নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা প্রায় ১০ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক, অবরোধে চরম ভোগান্তি নিখোঁজের চার দিন পর মাটি খুঁড়ে কলেজছাত্রের লাশ উদ্ধার রংপুরে ৪ হত্যা, ‘সিসিটিভি ক্যামেরার ভয়েই বিদ্যুৎবিচ্ছিন্ন করেন সিদ্ধার্থ’

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান। মঙ্গলবার (২৫ আগষ্ট) দুপুরে তাঁরা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় তাঁকে অভিনন্দন ও শুভকামনা জানান।

তিন বাহিনীর প্রধান নিজ নিজ বাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। একই সঙ্গে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন তাঁরা।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সশস্ত্র বাহিনীর কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে একটি আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করছে।

রাষ্ট্রপতি তাঁর দায়িত্ব পালনকালে সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বাহিনীর সার্বিক উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিন বাহিনীর প্রধানকে আশ্বস্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...