• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম
মেস থেকে ছাত্রীকে র‍্যাব পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা জমির নামজারিতে বড় পরিবর্তন, ভূমি মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা বরিশালে দুটি সড়কের বেহাল দশা, ধানের চারা রোপণ করে প্রতিবাদ নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল রংপুরে মাজারের খাদেমকে হত্যা, দুই জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড বহাল ‘স্ত্রী মেরেছেন তাই মদ পান’, ভিডিও ভাইরালের পর নারায়ণগঞ্জে নৌ পুলিশের এসআই প্রত্যাহার জ্বালানি সংকটে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে ৪ জনের মৃত্যু, আক্রান্ত ৯১৭ জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার: শামা ওবায়েদ নেপালে সুড়ঙ্গ থেকে ১০ দিন পর চীনা নাগরিককে জীবিত উদ্ধার

রংপুরে মাজারের খাদেমকে হত্যা, দুই জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড বহাল

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

রংপুরে মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাতজনের মধ্যে দুজনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একইসঙ্গে বাকি পাঁচজনকে খালাস দেওয়া হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি সাথিকা হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে আসামি পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান।

মৃত্যুদণ্ড বহাল থাকা দুই আসামি হলেন- জেএমবির কমান্ডার মাসুদ রানা ও লিটন মিয়া। হাইকোর্টে খালাস পাওয়া পাঁচ আসামি হলেন- জেএমবি সদস্য সদস্য ইছাহাক আলী, সাখাওয়াত হোসেন ওরফে রাহুল, সরওয়ার হোসেন সাবু ওরফে মিজান, উত্তরাঞ্চলের কমান্ডার বিজয় ওরফে আলী ওরফে দরজি ও চান্দু মিয়া।

২০১৫ সালের ১০ নভেম্বর রাতে বাড়ি ফেরার সময় রংপুরের কাউনিয়া উপজেলার মধুপুর ইউনিয়নের চৈতার মোড়ে মাজার শরিফের খাদেম রহমত আলীকে (৬০) এলোপাতাড়ি কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। পরদিন ১১ নভেম্বর তার ছেলে শফিকুল ইসলাম বাদী হয়ে কাউনিয়া থানায় হত্যা মামলা করেন।

বিচার শেষে ২০১৮ সালের ১৮ মার্চ রংপুরে মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় আদালত সাত আসামিকে মৃত্যুদণ্ড দেন রংপুরের বিশেষ জজ নরেশ চন্দ্র সরকার। একইসঙ্গে ছয়জনকে খালাস দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- জেএমবির রংপুর অঞ্চলের কমান্ডার মাসুদ রানা ওরফে মামুন ওরফে মন্ত্রী, সদস্য ইছাহাক আলী, লিটন মিয়া ওরফে রফিক, সাখাওয়াত হোসেন ওরফে রাহুল, সরওয়ার হোসেন সাবু ওরফে মিজান, উত্তরাঞ্চলের কমান্ডার বিজয় ওরফে আলী ওরফে দরজি ও চান্দু মিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...