• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম
‘স্ত্রী মেরেছেন তাই মদ পান’, ভিডিও ভাইরালের পর নারায়ণগঞ্জে নৌ পুলিশের এসআই প্রত্যাহার জ্বালানি সংকটে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে ৪ জনের মৃত্যু, আক্রান্ত ৯১৭ জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার: শামা ওবায়েদ নেপালে সুড়ঙ্গ থেকে ১০ দিন পর চীনা নাগরিককে জীবিত উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে খাদে পড়ে অ্যাম্বুলেন্স, আহত ১৩ জন মঙ্গলবার জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী যদি দাবি না মানেন, ছয় দফা এক দফায় রূপান্তরিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী ‘গতিতেই শান্তি’ স্টোরি দেওয়ার এক ঘন্টা বাদেই মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

‘গতিতেই শান্তি’ স্টোরি দেওয়ার এক ঘন্টা বাদেই মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

কুমিল্লার নাঙ্গলকোটে ইশাত আহমেদ (১৮) নামে এক যুবক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ‘গতিতেই শান্তি’ লিখে শুক্রবার রাত ৮টার দিকে একটি স্টোরি দেন। এর প্রায় ঘণ্টাখানেক পর রাত ৯টার দিকে মোটরসাইকেল দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।

নিহত ইশাত আহমেদ উপজেলার মক্রবপুর ইউনিয়নের মক্রবপুর গ্রামের পূর্বপাড়া এলাকার প্রবাসী ইলিয়াসের একমাত্র ছেলে।

জানা যায়, শুক্রবার রাত ৯টার দিকে ইশাত মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে বটতলা চত্বরের দিকে যাচ্ছিলেন। পথে সরকারি হাসপাতালের সড়ক এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণে হারিয়ে পড়ে যান তিনি। এতে তার মাথা, মুখসহ পুরো শরীর গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তার অবস্থা বিবেচনায় দ্রুত তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে তার মৃত্যু হয়।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার ওসি শাহিনূর ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার বিষয়টি জেনেছি, দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান ইশাত। পরে তার মৃত্যু হয়। এ ঘটনায় কারো কোনো অভিযোগ নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...