• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
সাবেক স্ত্রীকে ডেকে সহযোগীদের নিয়ে ধর্ষণ, গ্রেপ্তার দুই মন্দিরের গ্রিল কেটে ৬ মূর্তি ও স্বর্ণালংকার চুরি চাঁদপুরে জেলেদের চাল চুরির দায়ে ইউপি প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা বজায় রাখতে দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন বাবার লাশ পড়ে আছে উঠানে, সম্পত্তির ভাগ নিয়ে ভাই-বোনের বিরোধ চোরাই বলে শিক্ষার্থীর আইফোন নিয়ে গেলেন এসআই, ঘুষও নিলেন ১৭ হাজার ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, পূর্ণাঙ্গ রায় প্রকাশ সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষিকা নিহত মন্দিরের তালা ভেঙে মূর্তি ও পূজার সামগ্রী চুরি, আটক ৪

বিশ্বকাপ দেখানোর নামে ২০২২ সালে ১৪০ কোটি টাকার দুর্নীতি হয়েছে: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

পলাতক শেখ হাসিনার সরকারের সময়ে ২০২২ সালে বিশ্বকাপ ফুটবলের সম্প্রচারের নামে ব্যাপক অর্থ লুটপাটের অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

রবিবার (১৯ জুলাই) সচিবালয়ে ফিফা বিশ্বকাপ সম্প্রচার নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

মন্ত্রী জানান, বর্তমান সরকার কোনো ধরনের দুর্নীতি বা মধ্যস্বত্বভোগী ছাড়াই ফিফার কাছ থেকে সরাসরি শূন্য খরচে এবারের বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব নিশ্চিত করে।

তিনি বলেন, ২০২২ সালের বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে প্রায় ১৪০ কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখা হবে। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন, দুদক প্রাথমিক তদন্তও চলমান রয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ২০২২ সালে মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব কিনতে সরকারের ৯৮ কোটি টাকা খরচ হয়েছিল। এবার ফিফার কাছ থেকে সরাসরি স্বত্ব কিনে প্রায় পুরো অর্থই সাব-লাইসেন্সিংয়ের মাধ্যমে তুলে নেওয়া হয়েছে। ফলে সরকারের জন্য এবার আনুমানিক মাত্র ৪ থেকে ৫ কোটি টাকা ব্যয় হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...