• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম
বাবার লাশ পড়ে আছে উঠানে, সম্পত্তির ভাগ নিয়ে ভাই-বোনের বিরোধ চোরাই বলে শিক্ষার্থীর আইফোন নিয়ে গেলেন এসআই, ঘুষও নিলেন ১৭ হাজার ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, পূর্ণাঙ্গ রায় প্রকাশ সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষিকা নিহত মন্দিরের তালা ভেঙে মূর্তি ও পূজার সামগ্রী চুরি, আটক ৪ বরিশালে স্বামীর হাতে স্ত্রী খুন, ঘাতক স্বামী ও তার ছোট ভাই আটক স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত ধর্ষণে জন্ম নেওয়া সন্তানের ভরণপোষণ দেবে রাষ্ট্র, আসামির যাবজ্জীবন ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, সব পদ স্থগিত

মন্দিরের তালা ভেঙে মূর্তি ও পূজার সামগ্রী চুরি, আটক ৪

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

কুড়িগ্রাম সদর উপজেলায় একটি পারিবারিক মন্দিরের তালা ভেঙে বিভিন্ন ধাতুর তৈরি মূর্তি ও পূজার সামগ্রী চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহভাজন চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

রবিবার (১১ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের শিবরাম রাঙাতিপাড়ায় হরিপদ রায়ের পারিবারিক রাধা গোবিন্দ মন্দিরে এ ঘটনা ঘটে।

চুরি হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে রাধাকৃষ্ণের পিতল ও কাঁসার মূর্তি, গোপাল মূর্তি, কাঁসার ঘটি ও ঘণ্টাসহ বিভিন্ন পূজার সামগ্রী। দুর্বৃত্তরা মন্দিরের গ্রিলের তালা ভেঙে এসব সামগ্রী নিয়ে পালিয়ে যায়।

আটক ব্যক্তিরা হলেন কাঁঠালবাড়ি ইউনিয়নের শিবরাম দয়ারচর এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে মো. জলিল (২৩), মৃত তরিশের ছেলে মো. জুয়েল (২১), নজরুল ইসলামের ছেলে আপেল (২৪) ও আবু তৈয়ব আলীর ছেলে আশিকুর রহমান (২২)।

হরিপদ রায়ের ছেলে ধীমান কুমার রায় চুরির বিষয়টি নিশ্চিত করে বলেন, থানা পুলিশকে খবর দেওয়ার পর তারা দ্রুত ঘটনাস্থলে এসে তদন্ত করে সন্দেহভাজনদের আটক করে নিয়ে যায়।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন চারজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, মূর্তি চুরির ঘটনায় সারারাত অভিযান চালিয়ে সন্দেহভাজন চারজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...