• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম
বাবার লাশ পড়ে আছে উঠানে, সম্পত্তির ভাগ নিয়ে ভাই-বোনের বিরোধ চোরাই বলে শিক্ষার্থীর আইফোন নিয়ে গেলেন এসআই, ঘুষও নিলেন ১৭ হাজার ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, পূর্ণাঙ্গ রায় প্রকাশ সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষিকা নিহত মন্দিরের তালা ভেঙে মূর্তি ও পূজার সামগ্রী চুরি, আটক ৪ বরিশালে স্বামীর হাতে স্ত্রী খুন, ঘাতক স্বামী ও তার ছোট ভাই আটক স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত ধর্ষণে জন্ম নেওয়া সন্তানের ভরণপোষণ দেবে রাষ্ট্র, আসামির যাবজ্জীবন ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, সব পদ স্থগিত

সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

সরকার বিধবা কার্ড দিলে সবার আগে সংসদ সদস্যের (এমপি) স্ত্রীই তা নেবেন বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে মহানগর ছাত্রশক্তির আয়োজনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠান শেষে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ শতাধিক জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

হাসনাত আবদুল্লাহ বলেন, কিছুদিন আগে সারের ডিলার নিয়োগের প্রক্রিয়ায় দেখা গেছে, সংসদ সদস্যের ছেলে ও মেয়ে ডিলারশিপ পেয়েছেন। এমনকি সংসদ সদস্যের শ্যালিকাও কার্ড পেয়েছেন।

তিনি বলেন, সরকার বিধবা কার্ড চালু করলে দেখা যাবে, সংসদ সদস্যের স্ত্রীই সবার আগে সেই কার্ড নেবেন। দেশের বাস্তবতা এমনই। এমনকি বেকার কার্ডের সুবিধাও তাঁরাই আগে পাবেন বলে মন্তব্য করেন তিনি।

চুয়েটের উপাচার্য প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, শিক্ষক-শিক্ষার্থীরা তাঁকে চান না। ছাত্রদলের কয়েকজনকে সঙ্গে নিয়ে তাঁকে উপাচার্যের চেয়ার দখল করতে হয়েছে। এভাবে তাঁরা দেশকে আবারও পিছিয়ে নিতে চান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, এনসিপির মহানগর আহ্বায়ক শওকত আলী, জেলা আহ্বায়ক জুবায়ের সরদার এবং মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক কমরেড আমিনুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...