• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
সাবেক স্ত্রীকে ডেকে সহযোগীদের নিয়ে ধর্ষণ, গ্রেপ্তার দুই মন্দিরের গ্রিল কেটে ৬ মূর্তি ও স্বর্ণালংকার চুরি চাঁদপুরে জেলেদের চাল চুরির দায়ে ইউপি প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা বজায় রাখতে দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন বাবার লাশ পড়ে আছে উঠানে, সম্পত্তির ভাগ নিয়ে ভাই-বোনের বিরোধ চোরাই বলে শিক্ষার্থীর আইফোন নিয়ে গেলেন এসআই, ঘুষও নিলেন ১৭ হাজার ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, পূর্ণাঙ্গ রায় প্রকাশ সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষিকা নিহত মন্দিরের তালা ভেঙে মূর্তি ও পূজার সামগ্রী চুরি, আটক ৪

সাবেক স্ত্রীকে ডেকে সহযোগীদের নিয়ে ধর্ষণ, গ্রেপ্তার দুই

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

নেত্রকোণার পূর্বধলায় সাবেক স্ত্রীকে ডেকে নিয়ে সহযোগীদের সঙ্গে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় পলাতক আরেক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গ্রেপ্তার আসামির নাম মাসুদ (১৮)। তিনি পূর্বধলা উপজেলার কান্দুলিয়া এলাকার বাসিন্দা।

সোমবার (১২ অক্টোবর) ভোরে উপজেলার কান্দুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ মামলায় মোট তিনজন আসামি রয়েছেন। তাদের একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। মাসুদসহ দুজনকে গ্রেপ্তার করেছে এসআরবি। গ্রেপ্তার দুই আসামি কারাগারে রয়েছেন।

মামলার প্রধান আসামি আনারুল ইসলাম (২২) পূর্বধলা উপজেলার কান্দুলিয়া এলাকার বাসিন্দা। গত ৪ অক্টোবর ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার চেঁচুয়াবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এসআরবি। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

মামলার তথ্য অনুযায়ী, ভুক্তভোগী নারীর সঙ্গে আনারুল ইসলামের প্রেমের সম্পর্ক ছিল। পরে তারা বিয়ে করেন। সম্পর্কের অবনতি হলে আনারুল ওই নারীকে তালাক দেন। এরপর দেখা করার কথা বলে গত বছরের ২৯ ডিসেম্বর সন্ধ্যায় ওই নারীকে নিজের বাড়িতে ডেকে নেন তিনি।

অভিযোগে বলা হয়, রাত সাড়ে ১১টার দিকে ওই নারীকে জোর করে জনশূন্য এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে মাসুদ, আনারুলসহ অন্য আসামিরা তাকে ধর্ষণ করেন।

এ ঘটনায় ভুক্তভোগী নারী ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পূর্বধলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর আসামিরা দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...