• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম
সরকারি অ্যাম্বুলেন্সে ইয়াবা, গ্রেপ্তার ৩ ঝিনাইদহে ভোরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল কক্সবাজারের বারে যুবক খুন, মারা গেছেন অভিযুক্তও রাজধানীর উত্তরার স্বেচ্ছাসেবক লীগের মিছিল, আটক ১ ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ মক্কা প্রতিরক্ষা জোটে নতুন সদস্য নেওয়ার পথ খোলা রয়েছে, জানিয়েছে পাকিস্তান রাজধানীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা দেবে ডিএমপি একাদশ শ্রেণিতে বিবাহিতদের ভর্তি নেবে না হলি ক্রস কলেজ, ভর্তির পর বিয়ে করলে দেওয়া হবে টিসি সংসদে সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে বিল উত্থাপন বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন মুহাম্মদ কাদের গনি চৌধুরী

বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন মুহাম্মদ কাদের গনি চৌধুরী

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক মুহাম্মদ কাদের গনি চৌধুরী। তিনি বর্তমানে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্যসচিবের দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮-এর ধারা ১০(১) অনুযায়ী মুহাম্মদ কাদের গনি চৌধুরীকে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদকের দায়িত্বে আছেন সাংবাদিক কামাল উদ্দিন সবুজ (মো. কামাল উদ্দিন মজুমদার)। তিনি গত ৮ এপ্রিল এ পদে যোগ দেন। এর আগের দিন ৭ এপ্রিল তাকে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল সরকার। সে হিসাবে তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই কাদের গনি চৌধুরীকে নতুন করে এ পদে নিয়োগ দেওয়া হলো।

কাদের গনি চৌধুরীর নিয়োগের শর্ত হিসেবে প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাকে অন্য পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে। নির্ধারিত শর্ত ও প্রযোজ্য বিধিবিধান অনুযায়ী তিনি এ দায়িত্ব পালন করবেন।

কাদের গনি চৌধুরী দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ১৯৯৩ সালে দৈনিক দিনকাল পত্রিকায় ঢাকা বিশ্ববিদ্যালয় রিপোর্টার হিসেবে তার পেশাগত জীবন শুরু হয়। দীর্ঘ ক্যারিয়ারে তিনি দৈনিক দিনকাল ছাড়াও দৈনিক ইত্তেফাক, দৈনিক আমার দেশে এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...