• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন বরিশাল ব্রজমোহন কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বারিধারায় পাকিস্তান হাইকমিশনারের বাসায় আগুন ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে লটারিতে ভর্তি: শিক্ষা মন্ত্রণালয় প্রেমিকার বিয়ের দিন প্রেমিকের আত্মহত্যা, আগে প্রেমিকের পোস্ট: ‘আমার ভালোবাসা মিথ্যা ছিল না’ হেলিকপ্টারে বাড়িতে এসে মায়ের ইচ্ছে পূরণ করলেন প্রবাসী ২ ভাই বল নিয়ে খেলার সময় পানিতে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু স্কুলছাত্রীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও ভাইরাল, গ্রেপ্তার তিন আদালতে মামলা পরিচালনার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন সাবেক বার সভাপতি গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে লাগবে আরও ২-৩ দিন: জ্বালানিমন্ত্রী

বরিশাল সংস্কৃতিকেন্দ্রের উদ্যোগে ৩৬ জুলাই সেমিনার

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে বরিশাল সংস্কৃতিকেন্দ্রের উদ্যোগে ‘৩৬ জুলাই সহসা এক নতুন ভোর’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সেমিনারে লেখক ও গবেষক মাহমুদ ইউসুফ এর প্রবন্ধ তৈরি করেন, যা উপস্থাপন করেন
সংস্কৃতিকেন্দ্রের সহ সভাপতি আব্দুল হাই।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, বাংলাদেশী সাংস্কৃতিক জোট বরিশালের আহ্বায়ক এসএম সাবির নেওয়াজ সাগর এবং শেকড় সাহিত্য সংসদ বরিশালের সভাপতি কবি নয়ন আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সংস্কৃতিকেন্দ্রের সভাপতি হাসান আতিক।

সেমিনার সঞ্চালনা করেন সংস্কৃতিকেন্দ্রের পরিচালক সাংবাদিক আযাদ আলাউদ্দীন।

হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী, বরিশাল সাংস্কৃতিক সংসদ এবং সুফিয়ানা নাশিদ ব্যান্ড গ্রুপ জুলাইয়ের বিভিন্ন অনুপ্রেরণামূলক সঙ্গীত পরিবেশন করেন।

একটি মিশ্র কবিতা আবৃত্তি করেন আহমদ আল আমীন।
সেমিনারে বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা, গণতান্ত্রিক মূল্যবোধ, সামাজিক সংহতি এবং নতুন বাংলাদেশ গঠনে নাগরিকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও জুলাই গণ-অভ্যুত্থানের আদর্শ ধারণ করে একটি বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষাবিদ, সংস্কৃতিকর্মী এবং সুধীজন উপস্থিত ছিলেন।

বক্তারা ভবিষ্যৎ প্রজন্মের কাছে জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরতে এ ধরনের আলোচনা সভা ও সেমিনার নিয়মিত আয়োজনের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...