• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
সাবেক স্ত্রীকে ডেকে সহযোগীদের নিয়ে ধর্ষণ, গ্রেপ্তার দুই মন্দিরের গ্রিল কেটে ৬ মূর্তি ও স্বর্ণালংকার চুরি চাঁদপুরে জেলেদের চাল চুরির দায়ে ইউপি প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা বজায় রাখতে দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন বাবার লাশ পড়ে আছে উঠানে, সম্পত্তির ভাগ নিয়ে ভাই-বোনের বিরোধ চোরাই বলে শিক্ষার্থীর আইফোন নিয়ে গেলেন এসআই, ঘুষও নিলেন ১৭ হাজার ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, পূর্ণাঙ্গ রায় প্রকাশ সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষিকা নিহত মন্দিরের তালা ভেঙে মূর্তি ও পূজার সামগ্রী চুরি, আটক ৪

পরিচ্ছন্নতা ও নগরসেবা দেখতে নিজেই গাড়ি চালিয়ে রাস্তায় প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

রাজধানীর সার্বিক নাগরিক সেবার বাস্তব চিত্র স্বচক্ষে পরখ করতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম মিল্টনকে সাথে নিয়ে হঠাৎ পরিদর্শনে বের হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৩০ জুলাই) গভীর রাতে ডিএনসিসি প্রশাসককে পাশে বসিয়ে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর প্রধান সড়ক ও বিভিন্ন এলাকা ঘুরে দেখেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী রাজধানীর সড়কগুলোর সার্বিক অবস্থা, গভীর রাতের পরিচ্ছন্নতা কার্যক্রম, বর্জ্য ব্যবস্থাপনা, ফুটপাতের পরিস্থিতি, সড়কবাতির কার্যকারিতা, রাতের যান চলাচল এবং নগরসেবার সামগ্রিক চিত্র সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে তিনি কয়েকটি নির্দিষ্ট স্থানে গাড়ি থামিয়ে দায়িত্বরত কর্মীদের সঙ্গে কথা বলেন, মাঠপর্যায়ের তথ্য নেন এবং তাৎক্ষণিক প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। মূলত রাতের বেলায় রাজধানী ঢাকার নগর ব্যবস্থাপনা ও বর্জ্য অপসারণ কার্যক্রম বাস্তবে কীভাবে পরিচালিত হচ্ছে, তা সরাসরি প্রত্যক্ষ করতেই তাঁর এই আকস্মিক সফর।

প্রশাসন সূত্রে জানা গেছে, নগরবাসীর দৈনন্দিন ভোগান্তি নিরসন এবং সেবার মান বহুগুণ বাড়ানোর বিষয়ে প্রধানমন্ত্রী শুরু থেকেই অত্যন্ত আন্তরিক। সে কারণেই কোনো আনুষ্ঠানিক পূর্বঘোষণা ছাড়াই গভীর রাতে মাঠপর্যায়ে নেমে পরিচ্ছন্নতা ও সেবা নিশ্চিতকরণে কোথায় কী ধরনের গাফিলতি বা সমস্যা রয়েছে, তা সরাসরি খতিয়ে দেখছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...