• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
স্ত্রীর আত্মহত্যা মামলায় জাহের আলভীর জামিন সাংবাদিকের ওপর হামলার ঘটনার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত, দুইজন গ্রেপ্তার বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে গুরুতর আহত তিনজন অসুস্থ স্বামীকে রাস্তার পাশে ফেলে গেল স্ত্রী ও সন্তানেরা ইসলামী আন্দোলনের দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা স্ত্রীর দেওয়া কিডনিতে জীবন পাওয়া সেই স্বামী নাদিম মন্ডল আর নেই বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের পূর্বের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা, চার সদস্যের কমিটি অনুমোদন ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের তৎপরতার সক্ষমতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন জমা দিলে ৫% প্রণোদনা নানা অনিয়মের অভিযোগে, গাজীপুরে ভূমি অফিসের সব কর্মকর্তা বরখাস্ত

নারায়ণগঞ্জে মন্দিরে ঢুকে যুবকের বিশৃঙ্খলা, পরিবারের দাবি ‘মানসিক রোগী’

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

নারায়ণগঞ্জ শহরের একটি মন্দিরে পূজা চলাকালে ভেতরে ঢুকে বিশৃঙ্খলা করার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। তবে যুবকের পরিবারের দাবি, তিনি মানসিক রোগ ‘সিজোফ্রেনিয়ায়’ আক্রান্ত।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে সদর মডেল থানার অদূরে নয়ামাটির শ্রী শ্রী দরিদ্র ভাণ্ডার কালী মন্দিরে এ ঘটনা ঘটে বলে জানান নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ও অপরাধ) তারেক আল মেহেদী।

আটক যুবকের নাম ইয়ামিন নাবিল। ২৬ বছর বয়সি এ যুবক বন্দর উপজেলার হাফেজীবাগ এলাকার প্রয়াত নূর মোহাম্মদের ছেলে।

মন্দিরের পুরোহিত কমল চক্রবর্তী বলেন, দুর্গাপূজার প্রস্তুতির অংশ হিসেবে দুপুরে কাঠামো পূজার আয়োজন করা হয়েছিল। এ সময় ওই যুবক মন্দিরে ঢুকে পূজার জন্য সাজানো সামগ্রী লাথি মেরে ফেলে দেন। এ সময় মন্দিরের লোকজনকেও লাথি মারেন তিনি। পরে উপস্থিত লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

“আমরা নারায়ণগঞ্জে দীর্ঘদিন ধরে হিন্দু-মুসলিম একসঙ্গে বসবাস করছি। কখনো এমন ঘটনা ঘটেনি। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই,” যোগ করেন পুরোহিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...