• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি কবে থেকে, কত দিন ঢাবিতে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মডেল মসজিদের ছাদ থেকে নিচে পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণ শ্রীনগরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১০ নেতাকর্মী গ্রেফতার বাঁধনের খোঁজ-খবর নিতে তার বাসায় যান পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেলুনে ঢুকে এলোপাতাড়ি গুলি, পরে যুবককে কুপিয়ে হত্যা প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড রিলিজ আইনশৃঙ্খলা কমিটিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সবাইকে নিয়ে চলতে হবে’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন বিএম কলেজের দুই শিক্ষার্থী

নরওয়ের কাছে হেরে ব্রাজিলের বিদায়

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ৬ জুলাই, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

হেক্সা মিশনে আরও একবার ব্যর্থ ব্রাজিল। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে নরওয়ের কাছে ২-১ গোলে হেরেছে সেলেসাওরা। ম্যাচে জোড়া গোল করেছেন আলিং হালান্ড। ব্রাজিলের পক্ষে এক গোল করেন নেইমার। এতেই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

ম্যাচের ৪ মিনিটেই ব্রাজিলের জালে বল জএয়ায় নরওয়ে। তবে গোলটি অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। এরপর ১১ মিনিটে বক্সের ভেতর ফাঁকা জায়গায় বল পেয়ে যান ম্যাথউস কুনহা। তবে মুহূর্তেই স্লাইডিং ট্যাকলে তাকে থামিয়ে দেন ক্রিস্টোফার আয়ের।

কুনিয়া সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে পেনাল্টির জোরালো দাবি তুললেও রেফারি সেটি নাকচ করে দেন। পরে ভিএআর যাচাইয়ের পর মনিটর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি।

কিন্তু ম্যাচের পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন মিডফিল্ডার ব্রুনো গিমারায়েস। তার শট ঠেকিয়ে দিয়েছেন নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নিল্যান্ড। এরপর আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা চলতে থাকে।

ম্যাচের ৪০ মিনিটে আবারও গোলের সুযোগ তৈরি করে ব্রাজিল। ডি বক্সের ভেতর থেকে ভিনিসিয়ুস জুনিয়রের নেওয়া শট সেভ করেছেন নরওয়ে গোলকিপার। প্রথমার্ধের শেষ দিকে নরওয়ের একটি আক্রমণ ঠেকিয়ে ব্রাজিলকে রক্ষা করেছেন অ্যালিসন। এতে গোলশূন্য সমতায় থেকে বিরতিতে যায় দু’দল।

বিরতি থেকে ফিরে গোলের লক্ষ্যে একের পর আক্রমণ করেও গোলের দেখা পায়নি ব্রাজিল। উলটো ম্যাচের ৭৯ মিনিটে দুর্দান্ত এক হেডে গোল করে নরওয়ে এগিয়ে দিয়েছেন হালান্ড।

এরপর আবারও গোলের দেখা পান হালান্ড। ডি বক্সের বাইরে থেকে জোরালো শটে বল জালে জড়ান এই স্ট্রাইকার। এটি বিশ্বকাপে হলান্ডের ৭ম গোল। এর ফলে সর্বোচ্চ গোল তিনি ছুঁলেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পেকে।

ম্যাচের একেবারে শেষ দিকে পেনাল্টি পায় ব্রাজিল। সেখান থেকে গোল করে ব্যবধান কমান নেইমার। শেষ পর্যন্ত ২-১ গোলে জয় নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে নরওয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...