• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম
হাসিনার সম্পত্তি বিক্রির অর্ধেক অর্থ পাবেন অভ্যুত্থানে নিহতদের স্বজনেরা লালপুরে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের মৃত্যু কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতা নবাবের মৃত্যু দশমিনায় রান্নাঘর থেকে ছড়িয়ে পড়া আগুনে ভস্মীভূত তিন সহোদরের বসতঘর পটুয়াখালীতে ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, বাধা এখন ৫০ লাখ টাকা ঝালকাঠিতে যুবককে তুলেনিয়ে হত্যা, চার দিন পর প্রধান আসামি গ্রেফতার ৫৪ বছর বয়সে এইচএসসি পাস, জিপিএ ৪.৬৩ পেয়ে মজনু কাইয়াঁর অনন্য দৃষ্টান্ত স্থাপন সাতক্ষীরায় গভীর রাতে পাটের গুদামে আগুন, ১৩০০ মণ পাট পুড়ে ছাই পটুয়াখালীতে ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা রাজধানীর ধানমন্ডিতে একটি আবাসিক ভবনে আগুন

ধর্ষণ মামলায় বরিশাল ছাত্র ইউনিয়নের সভাপতি জয় গ্রেফতার

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

ধর্ষণের অভিযোগ তুলে প্রেমিকার করা মামলায় বরিশাল জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি নয়ন সরকার জয়কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) গভীর রাতে নগরীর কাউনিয়া প্রথম গলির বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গত মঙ্গলবার বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানায় মামলা করেন ভুক্তভোগী ওই তরুণী।

অভিযুক্ত নয়ন সরকার জয় বরগুনা জেলার বাসিন্দা ও বরিশাল জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি। তিনি বরিশাল নগরীর কাউনিয়া প্রথম গলিতে ভাড়া বাসায় বসবাস করেন এবং বিএম কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

ভুক্তভোগী তরুণী মামলার অভিযোগে উল্লেখ করেছেন, জয়ের সঙ্গে ২০২৪ সালে প্রেমের সম্পর্ক শুরু হয়। এরপর সে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করে। গত ছয় মাস ধরে বিয়ের কথা বললে বিষয়টি এড়িয়ে গিয়ে এখন লাপাত্তা রয়েছে। তার মা আমাকে বউ হিসেবে মেনে নেবে না বলে এমন ঘটনা ঘটেছে। এ ঘটনার বিচার পেতে থানায় মামলা করা হয়েছে।

তরুণীর অভিযোগ, গ্রেফতারের আগে জয় পলাতক অবস্থায় থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে আমাদের ব্যক্তিগত ছবি ছড়িয়ে দিয়েছে। এছাড়া মামলা তুলে নিতে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করেছিলেন বলেও অভিযোগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...