• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম
১৬ ডিসেম্বর শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত হিজলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ টিকটকে পরিচয়, স্কুলছাত্রীকে আটকে ধর্ষণের অভিযোগে চীনা নাগরিক গ্রেপ্তার ফল ও পনির খাইয়ে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন শেখ হাসিনার সঙ্গে কথোপকথনের ভিডিও ভাইরাল, নরসিংদীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার আগরতলায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা, ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে বিএনপি নেতাকর্মীদের অবস্থান যুবলীগ নেত্রীকে বাসায় আসতে বলা সেই ওসি প্রত্যাহার দক্ষিণ জেলা ছাত্রদল নেতা নয়নকে অব্যাহতি রাজধানীর তিন এলাকায় পরিবহনে অগ্নিকাণ্ডের ঘটনা তৃতীয় সংসারও ভাঙছে ন্যান্সির, বিচ্ছেদের ঘোষণা

দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন এবং পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালতের এই আদেশের ফলে আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্তত ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তনের আশঙ্কা তৈরি হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) এ-সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ নির্দেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে রুল জারি করেছেন আদালত। বিবাদীদের দ্রুত রুলের জবাব দিতে বলা হয়েছে।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিয়ে সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের জন্য আগামী ১ ডিসেম্বর থেকে পুনঃপরীক্ষা বা সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। পাশাপাশি পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের আবেদনও প্রক্রিয়াধীন রয়েছে। এজন্য, দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

তবে, এসব প্রক্রিয়ার চূড়ান্ত ফল প্রকাশের আগেই ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তির জন্য দেশের একাধিক পাবলিক বিশ্ববিদ্যালয় পরীক্ষার তারিখ ঘোষণা করে। এতে পুনঃপরীক্ষা ও পুনর্মূল্যায়নের মাধ্যমে ফল পরিবর্তন হতে পারে- এমন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১০ লাখ ৪৮ হাজার ৫৩০ জন শিক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে পাস করেছেন ৫ লাখ ৪১ হাজার ২৪৯ জন। অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৭ হাজারের বেশি শিক্ষার্থী। সে হিসাবে এবার প্রায় অর্ধেক পরীক্ষার্থীই পাস করতে পারেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...