• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
এনসিপির মুলাদী উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠণ বাংলাদেশের পোশাক শ্রমিকদের বিক্ষোভ পর্যবেক্ষণ করছে ভারত: জয়সওয়াল পিরোজপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ স্ত্রীর বিরুদ্ধে প্রবাসীর অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ মরদেহ গোসলের সময় স্ত্রীর গলায় দেখা গেল আঘাতের চিহ্ন, স্বামী গ্রেপ্তার মুড়ির প্যাকেট হাতে নিতেই বিস্ফোরণ, আহত জামায়াত নেতা ছেলেকে বাঁচাতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল মায়ের, আটক ৪ পিতা-মাতার ভরণপোষণ না দিয়ে নির্যাতন করায় ছেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে আহত পোশাক শ্রমিক তৌফিক মারা গেছেন পল্লবীতে কুরিয়ার সার্ভিসের সামনে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আহত ১

ঠাকুর অনুকূল চন্দ্র আশ্রমের দানবাক্সের টাকা চুরি, আটক ১

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২৮ জুন, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

পাবনায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের দানবাক্স ভেঙে চুরি হওয়া টাকা উদ্ধার এবং ঘটনার সাথে জড়িত অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুন) দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মৃদুল হোসেন (২৪) পাবনা সদর উপজেলার হেমায়েতপুর বুদেরহাট গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

হেমায়েতপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রাজিব হাসান জানান, গত বৃহস্পতিবার (২৫ জুন) ভোররাতে কে বা কারা আশ্রমের ভেতরে থাকা দানবাক্স ভেঙে টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনার পর আশ্রমের ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ ধীশংকর সরকার বাদী হয়ে মামলা দায়ের করেন। পুলিশ আশ্রমের সিসিটিভি ফুটেজ এবং স্থানীয় তথ্যের ভিক্তিতে মৃদুল হোসেনকে শনাক্ত করে।

শুক্রবার রাতভর পাবনা শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভোরে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে মৃদুলকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে চুরি করা কিছু টাকা উদ্ধার করা হয়। পুলিশ আরও জানায়, এ ঘটনার সাথে আরও কেউ জড়িত আছে কি না তা জানতে আটককৃত মৃদুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...