• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম
জন্মনিবন্ধন সনদ আটকে পাঁচ হাজার টাকা দাবির অভিযোগ পরকীয়ার অভিযোগে গ্রাম্য সালিশে নারীকে চেয়ারম্যানের জুতাপেটা ইউটিউবে নতুন নিয়মে ভিউ গণনা, ২৪ আগস্ট থেকে কার্যকর কলকাতার হোটেলে আগুন: নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিক চিকিৎসার জন্য হাসপাতালে রোগীর পাশে গোটা পরিবার, ফাঁকা বাড়িতে চোরের সর্বস্ব লুট পর্নোগ্রাফি তৈরি ও বিক্রির অভিযোগে ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেপ্তার উজিরপুরে উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর! সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই

চিকিৎসার জন্য হাসপাতালে রোগীর পাশে গোটা পরিবার, ফাঁকা বাড়িতে চোরের সর্বস্ব লুট

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বরিশালের মেহেন্দীগঞ্জে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে ঢাকার হাসপাতালে জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন পরিবারের কর্তা। আর ঠিক সেই সুযোগে ফাঁকা বাড়িতে হানা দিল চোরের দল। এক রাতেই লুটে নেয় চিকিৎসার টাকা থেকে শুরু করে সংসারের শেষ সম্বলটুকু।

সোমবার (১৮ আগস্ট) সকালে বাড়ি ফিরে ভুক্তভোগী পরিবার দেখতে পান, পেছনের দরজা ভেঙে ঘরের গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে যায়। ঘটনাটি ঘটে মেহেন্দীগঞ্জ পৌরসভার ৫নং কালিকাপুর ওয়ার্ডে।

জানা যায়, ভুক্তভোগী হাবিবুর রহমান সরদার (৫০) গত ২০ দিন ধরে ঢাকার মহাখালী ক্যান্সার হাসপাতালে কেমোথেরাপি নিচ্ছেন। ছেলে রায়হান ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। বাবার চিকিৎসার জন্য তাকেও ঢাকায় থাকতে হচ্ছে। বাড়ি ফাঁকা থাকার সুযোগেই এই ঘটনা ঘটে। এসময় চোরেরা নিয়ে যায়, RTR 2V মোটরসাইকেল, পানি তোলার মোটরপাম্প, নগদ ৩০ হাজার টাকা, স্বর্ণালংকার, রাইসকুকার ও নতুন কাপড়চোপড়। বিদ্যুৎ না থাকায় ফ্রিজে রাখা কয়েক হাজার টাকার মাছ-মাংসও নষ্ট হয়ে গেছে।

রায়হান বলেন, আমরা হাসপাতালে বাবার জীবন বাঁচানোর লড়াই করছি। আর এই ফাঁকে চোরেরা আমাদের শেষ সম্বলটুকুও নিয়ে গেছে। এখন বাবার চিকিৎসা চালাব কীভাবে।

সংবাদ পেয়ে মেহেন্দীগঞ্জ থানার কর্মকর্তা (ওসি) মো. মমিন উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি কালবেলাকে বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...