• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় জানা গেল

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ে প্রকাশ করা হতে পারে। শুক্রবার (২১ আগস্ট) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আক্তারুজ্জামান।

তিনি জানান, ইতোমধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে। তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা শেষ হবে আগামী ৯ সেপ্টেম্বর। সব বোর্ডের পরীক্ষা ও অন্য কার্যক্রম সম্পন্ন করে নভেম্বরের মাঝামাঝি ফল প্রকাশের পরিকল্পনা নিয়ে কাজ চলছে।

বোর্ড সূত্রে জানা গেছে, গত ২ জুলাই চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এ বছর পরীক্ষায় অংশ নিতে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছে। সব শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হয়েছে পরীক্ষা।

আটটি সাধারণ শিক্ষা বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা গত ৮ আগস্ট শেষ হয়। তবে বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন কয়েকটি জেলার কিছু পরীক্ষা স্থগিত হওয়ায় এ বোর্ডের পরীক্ষা আগামী ৯ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা রয়েছে।

চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজার জেলার পরীক্ষা গত ৮ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত স্থগিত রাখা হয়েছিল। পরে এসব পরীক্ষা নতুন সূচিতে নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...