• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ বিমানবন্দরে আনসার সদস্যের গুলিতে পরিচ্ছন্নতাকর্মী আহত ছেলের কণ্ঠ নকল করে বাবার কাছ থেকে টাকা আদায়, গ্রেফতার ২ চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা ক্ষুধার্ত বাবা, চা-রুটি নিয়ে ছুটে এলো শিশুকন্যা জাসদ কার্যালয় থেকে আ.লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক কৃষকলীগ নেতাকে ছাড়াতে গিয়ে বিএনপি-জামায়াতের ৮ জন আটক জেলেদের জালে ধরা পড়েছে ৩ কেজি ওজনের ইলিশ, ১০ হাজার টাকায় বিক্রি খুলনায় কার্যক্রম নিষিদ্ধ মহিলা আ.লীগ নেত্রী ইয়াসমিন গ্রেপ্তার নারায়ণগঞ্জের বন্দরে দিনে দুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি ফ্যাসিবাদীদের সহযোগিতা করলে প্রয়োজনে রাষ্ট্রদ্রোহ মামলা: স্বরাষ্ট্রমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

আজ ২৩ সেপ্টেম্বর, সিঙ্গেল দিবস। অবিবাহিত বা একা থাকা মানুষদের জন্য দিনটি বিশেষভাবে উদযাপনের উপলক্ষ হিসেবে পরিচিত। একা থাকার বিষয়টিকে নেতিবাচকভাবে না দেখে নিজের জীবন, পছন্দ ও অর্জনকে উদযাপন করাই এ দিবসের অন্যতম বার্তা।

সিঙ্গেল দিবসের প্রচলন করেন কারেন রিড নামের এক ব্যক্তি। শুরুতে ১ জানুয়ারি দিবসটি পালনের কথা থাকলেও পরে ২০১৭ সাল থেকে ২৩ সেপ্টেম্বর সিঙ্গেল দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। যুক্তরাষ্ট্রে ২৩ সেপ্টেম্বর দিনটি পালিত হলেও চীনে সিঙ্গেল ডে উদযাপন করা হয় ১১ নভেম্বর।

সঙ্গী না থাকার কারণে অনেকেই হতাশা বা একাকিত্ব অনুভব করেন। তবে একা থাকার কিছু ইতিবাচক দিকও রয়েছে। এ সময় নিজের প্রতি মনোযোগ দেওয়ার পাশাপাশি ক্যারিয়ার, ব্যক্তিগত দক্ষতা এবং পছন্দের কাজগুলোতে সময় দেওয়ার সুযোগ পাওয়া যায়।

নিজেকে ভালোবাসা ও নিজের যত্ন নেওয়ার বিষয়টিও সিঙ্গেল জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক। অন্য কারও পছন্দ-অপছন্দের সাথে মানিয়ে চলার বাধ্যবাধকতা না থাকায় নিজের প্রয়োজন ও আগ্রহকে গুরুত্ব দেওয়ার সুযোগ তৈরি হয়।

তাই একা থাকার বিষয়টি নিয়ে মন খারাপ না করে নিজের মতো করে দিনটি উপভোগ করা যেতে পারে। সিঙ্গেল দিবসের মূল ভাবনাই হলো—একাকিত্বকে নেতিবাচক হিসেবে না দেখে নিজের জীবন ও স্বাধীনতাকে ইতিবাচকভাবে গ্রহণ করা। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে নানা আয়োজনে দিবসটি পালিত হচ্ছে।

সিঙ্গেল ডে যেভাবে শুরু

‘ডেজ অব দ্য ইয়ার’-এর তথ্য অনুযায়ী, সিঙ্গেল ডের উৎপত্তি চীনে। নানজিং বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে ১৯৯০-এর দশকে একা থাকা তরুণদের মধ্যে এ দিবস পালনের প্রচলন শুরু হয় বলে ধারণা করা হয়।

১১ নভেম্বর তারিখে চারটি ‘১’ থাকায় দিনটিকে একক ব্যক্তিদের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। এ ধারণা থেকেই নানজিং বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী সিঙ্গেল ডে উদযাপনের উদ্যোগ নেন বলে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে।

পরে নানজিং বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে দিবসটির ধারণা চীনের অন্যান্য বিশ্ববিদ্যালয়েও ছড়িয়ে পড়ে। ধীরে ধীরে এটি দেশটির জনপ্রিয় সংস্কৃতির অংশ হয়ে ওঠে।

বর্তমানে ১১ নভেম্বর চীনে শুধু সিঙ্গেলদের উদযাপনের দিন নয়, বড় ধরনের কেনাকাটার দিন হিসেবেও পরিচিত। এদিন অনেকেই বন্ধু ও আত্মীয়দের সাথে সময় কাটান, ঘোরাঘুরি করেন এবং অনলাইন ও সরাসরি বিভিন্ন পণ্য কেনাকাটা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...