• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম

আজ স্বপ্ন দেখার দিন

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

এ পি জে আবদুল কালামের সেই বিখ্যাত উক্তির কথা মনে আছে নিশ্চয়ই। ‘স্বপ্ন সেটা নয়, যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে; স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না।’ ঠিক তাই। আপনাকে স্বপ্ন দেখতে হবে জেগে এবং তা বাস্তবায়ন করতে হবে কঠোর পরিশ্রম করে।

তবে কবি নির্মলেন্দু গুণ কিন্তু বলেছেন অন্য কথা, ‘রাত্রিভর স্বপ্ন দেখে/ ভোরসকালে ক্লান্ত।/ যাকে নিয়ে স্বপ্ন দেখা, সে যদি তা জানত!’। তিনি স্বপ্নকে ব্যাখ্যা করেছিলেন আরেকভাবে। প্রেমিকার কথা মনে করেই হয়তো এটি রচনা করেছিলেন। আবার নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ বলেছিলেন, ‘একজন মানুষকে সত্যিকারভাবে জানার উপায় হচ্ছে তার স্বপ্নটা জানা।’

স্বপ্নের রয়েছে কত শত ব্যাখ্যা। অনেক কবি-সাহিত্যিক স্বপ্নের বিবরণ দিয়েছেন তাদের লেখায়। বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে শিল্প-সাহিত্য, জনশ্রুতি থেকে জ্যোতিষশাস্ত্র, প্রাচীনকাল থেকে হাল আমল; সব জায়গায় উল্লেখ আছে স্বপ্নের।

আপনি আজ কোনো স্বপ্ন দেখেছেন? না হলে আরেক দফা ঘুমিয়ে নিন। স্বপ্ন দেখুন আজ। কারণ আজ ২৫ সেপ্টেম্বর, বিশ্ব স্বপ্ন দেখা দিবস। ২০১২ সালে যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওজিওমা এগুয়াওয়ানওয়ের উদ্যোগে দিবসটির যাত্রা শুরু হয়।

অধ্যাপক ওজিওমা এগুয়াওয়ানওয়ের বলেছিলেন, বিছানায় ফিরে যাওয়ার অজুহাত হিসেবে এটি ব্যবহার করবেন না। এই দিবসকে কাজে লাগান আপনার স্বপ্ন পূরণের জন্য। মূলত এই দিনটিকে পালনের উদ্দেশ্য ছিল সেই সব মানুষকে অনুপ্রেরণা জোগানো যারা স্বপ্ন দেখতে ভালোবাসেন। আর তাদের স্বপ্নের ফলাফল পৃথিবীর জন্য কোনো কল্যাণ বয়ে আনে।

পৃথিবীতে অনেক নতুন শুরু হয়েছে স্বপ্নের মাধ্যমে। বছরের পর বছর ধরে ঘটে যাওয়া বিভিন্ন উদ্ভাবন একেকজনের স্বপ্নের বাস্তব রূপ। অনেক কবি-সাহিত্যিক তাদের বই বা গান রচনা করেছেন স্বপ্ন থেকেই। মার্টিন লুথার কিং জুনিয়র সর্বকালের অন্যতম বিখ্যাত বক্তৃতা দিয়েছিলেন, যেটি তিনি শুরু করেছিলেন ‘আমার একটি স্বপ্ন আছে’ বাক্যটি দিয়ে। তিনি বর্ণবাদের অবসানের স্বপ্ন দেখেছিলেন। এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তিনি কঠোর পরিশ্রম করেছেন এবং তার জীবন উৎসর্গ করেছেন।

আজকের দিনটিতে নিজেকে খানিকটা সময় দিন। নিজের স্বপ্নগুলো নিয়ে ভাবুন। হতে পারেন আপনি ছাত্র, ব্যবসায়ী কিংবা চাকরিজীবী। নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করুন। এখন যে অবস্থানে আছেন কয়েক বছর পর নিজেকে কোথায় দেখতে চান। আপনার জীবনের স্বপ্ন কি এবং সেটি বাস্তবায়িত করতে কী কী করতে হবে সেই উপায় বের করুন আজ।

সূত্র: ডেজ অব দ্য ইয়ার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...