• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম
জাসদ কার্যালয় থেকে আ.লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক কৃষকলীগ নেতাকে ছাড়াতে গিয়ে বিএনপি-জামায়াতের ৮ জন আটক জেলেদের জালে ধরা পড়েছে ৩ কেজি ওজনের ইলিশ, ১০ হাজার টাকায় বিক্রি খুলনায় কার্যক্রম নিষিদ্ধ মহিলা আ.লীগ নেত্রী ইয়াসমিন গ্রেপ্তার নারায়ণগঞ্জের বন্দরে দিনে দুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি ফ্যাসিবাদীদের সহযোগিতা করলে প্রয়োজনে রাষ্ট্রদ্রোহ মামলা: স্বরাষ্ট্রমন্ত্রী বাল্যবিবাহে সহযোগিতা করার অপরাধে, বাবাকে ১০ হাজার টাকা জরিমানা ধানমন্ডিতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৪ মসজিদের ব্যাটারি চুরি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১ ইবিতে আপত্তিকর অবস্থায় প্রেমিক যুগল আটক, বিয়ের সিদ্ধান্ত কর্তৃপক্ষের

খুলনায় কার্যক্রম নিষিদ্ধ মহিলা আ.লীগ নেত্রী ইয়াসমিন গ্রেপ্তার

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

খুলনার দাকোপ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী ইয়াসমিন শেখকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজ এলাকা থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইয়াসমিন চুনকুড়ি গ্রামের সেকেন্দার আলী শেখের মেয়ে। তিনি বাজুয়া ইউনিয়নের মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

থানা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণা চালাকালে পানখালী মমতাজ বেগম স্কুল সংলগ্ন রাস্তার পাশে স্থানীয় বিএনপি ও দলীয় প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা ও লুটপাটের ঘটনায় বিএনপির দায়ের করা মামলায় ইয়াসমিনকে গ্রেপ্তার করা হয়েছে।

দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস জানান, বেশ কিছুদিন ধরে মহিলা লীগের এই নেত্রী আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ইয়াসমিনের বিরুদ্ধে মামলা রয়েছে।

আজ শনিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান এ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...