• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম
জাসদ কার্যালয় থেকে আ.লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক কৃষকলীগ নেতাকে ছাড়াতে গিয়ে বিএনপি-জামায়াতের ৮ জন আটক জেলেদের জালে ধরা পড়েছে ৩ কেজি ওজনের ইলিশ, ১০ হাজার টাকায় বিক্রি খুলনায় কার্যক্রম নিষিদ্ধ মহিলা আ.লীগ নেত্রী ইয়াসমিন গ্রেপ্তার নারায়ণগঞ্জের বন্দরে দিনে দুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি ফ্যাসিবাদীদের সহযোগিতা করলে প্রয়োজনে রাষ্ট্রদ্রোহ মামলা: স্বরাষ্ট্রমন্ত্রী বাল্যবিবাহে সহযোগিতা করার অপরাধে, বাবাকে ১০ হাজার টাকা জরিমানা ধানমন্ডিতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৪ মসজিদের ব্যাটারি চুরি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১ ইবিতে আপত্তিকর অবস্থায় প্রেমিক যুগল আটক, বিয়ের সিদ্ধান্ত কর্তৃপক্ষের

বাল্যবিবাহে সহযোগিতা করার অপরাধে, বাবাকে ১০ হাজার টাকা জরিমানা

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি গ্রামে বাল্যবিবাহের আয়োজন চলাকালে অভিযান চালিয়ে ১৪ বছর বয়সী এক কিশোরীর বিয়ে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় কিশোরী কনে অসুস্থ হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাল্যবিবাহে সহযোগিতা করার অপরাধে কিশোরীর বাবা রফিকুল ইসলামকে (কচি) ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

শুক্রবার গোপনে কুড়ুলগাছি গ্রামে ওই কিশোরীর বিয়ের আয়োজন করা হয়। বাল্যবিবাহের আয়োজনের খবর পেয়ে দামুড়হুদা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দামুড়হুদা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

উপজেলা প্রশাসন জানায়, অভিযানকালে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে দেয়া হয়। এ সময় কিশোরী অসুস্থ বোধ করলে তাকে চিকিৎসার জন্য দর্শনা মুক্তি ক্লিনিকে ভর্তি করা হয়। পরে চিকিৎসা নিয়ে বর্তমানে সে সুস্থ রয়েছে বলে জানা গেছে। বাল্যবিবাহের আয়োজন ও এতে সহযোগিতা করার দায়ে কিশোরীর বাবা রফিকুল ইসলামকে (কচি) বাল্যবিবাহ নিরোধ আইন অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

উপজেলা প্রশাসন আরও জানায়, বাল্যবিবাহ প্রতিরোধে এ ধরনের অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...