• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
নামাজ না পড়ায় নাতনি-জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে লাথিতে আহত অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, ভাসুর আটক জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস তিন দিন বন্ধ ঘোষণা ১০ জেলা ও ৩ মহানগরে যুবদলের আংশিক কমিটি ঘোষণা মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, ঘটনাস্থল থেকে গ্রেপ্তার ২ ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক কারাগারে সন্তান না হওয়ায় ভাঙল সাত বছরের সংসার, পেলেন ৩০০ বিয়ের প্রস্তাব বরিশাল মহানগর, দক্ষিণ ও উত্তর জেলা যুবদলের কমিটি ঘোষণা চিন্ময় কৃষ্ণকে চট্টগ্রাম থেকে কেরানীগঞ্জ কারাগারে স্থানান্তর শরীয়তপুরে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ, দুদকের অভিযান

দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে লাথিতে আহত অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, ভাসুর আটক

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

সিলেটের ওসমানীনগরে পারিবারিক বিরোধের জের ধরে দুই ভাইয়ের মারামারিতে ছোট ভাইয়ের স্ত্রী অন্তঃসত্ত্বা লাকি বেগম নিহত হয়েছেন। রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় লাকি বেগমের মৃত্যু হয়। নিহত লাকি বেগম উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের পূর্ব ব্রাম্মণ গ্রামের জোনেদ মিয়ার স্ত্রী। খবর পেয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল মর্গে প্রেরণ করে। এই ঘটনায় জোনেদ মিয়ার বড় ভাই কবির মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ১৩ নভেম্বর শুক্ররবার দুপুরে পারিবারিক বিরোধের জেরে জোনেদ মিয়া ও তার বড় ভাই কবির মিয়ার সাথে মারামারি হয়। মারামারি থামাতে এগিয়ে এলে অন্তঃসত্ত্বা লাকি বেগমের পেটে লাথি মারেন তার ভাসুর কবির মিয়া। এসময় গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট শহরে একটি বেসকারি হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন লাকি বেগম। এই ঘটনায় সোমবার নিহতের ভাসুর ও জোনেদ মিয়ার ভাই কবির মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, পারিবারিক বিরোধে দুই ভাইয়ে মারামারিতে ছোট ভাইয়ের স্ত্রী অন্তঃসত্ত্বা লাকি বেগমের পেটে লাথি মারেন তার ভাসুর কবির মিয়া। পরে দার মৃত্যু হয়। এই ঘটনায় কবির মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...