• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম
সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: প্রধানমন্ত্রী শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে টিসি নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ, আহত কনস্টেবল অসহায় মায়ের কান্নায় ছুটে এলেন ইউএনও, নিরাপদে জন্ম নিল নবজাতক মাকে হাসপাতালে নেয়ার পথে ছেলের মর্মান্তিক মৃত্যু আত্মসমর্পণ করে ৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমণি মাদকাসক্ত ছেলের বটির কোপে বাবা নিহত, ছেলে পলাতক দুই দেশের বন্দি বিনিময় চুক্তিতেই শেখ হাসিনাকে ফেরাতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ২ দিনের রিমান্ডে দিলীপ আগরওয়ালা নিজের স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগরওয়ালাকে ফের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

জুলাই আন্দোলনের সময় রাজধানীর উত্তরা এলাকায় এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ড-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালা-কে জিজ্ঞাসাবাদের জন্য ফের ৭ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. সুমন মিয়া এ আবেদন করেন। এ বিষয়ে দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে গত ২১ অক্টোবর একই মামলায় দিলীপ কুমার আগরওয়ালা-কে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ। শুনানি শেষে আদালত তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশের নতুন রিমান্ড আবেদনে বলা হয়েছে, চার দিনের রিমান্ডে দিলীপ কুমার আগরওয়ালাকে ডিবি কার্যালয়ে মামলার ঘটনা সম্পর্কে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ সময় তিনি মামলার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে দাবি তদন্ত কর্মকর্তার। মামলার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন এবং আরও তথ্য যাচাইয়ের জন্য তাকে পুনরায় ৭ দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর দিলীপ কুমার আগরওয়ালা-কে গ্রেফতার করে র‍্যাব। পরদিন তাকে আদালতে হাজির করা হলে একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয় এবং ৩ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। পরে বিভিন্ন হত্যা মামলায়ও তাকে গ্রেফতার দেখানো হয়।

এসব মামলায় নিম্ন ও উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর ২০২৫ সালের ১ অক্টোবর কারাগার থেকে মুক্তি পান তিনি।

কারামুক্তির পর গত ১৯ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর বনানী থেকে অর্থপাচারের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়। পরদিন ২০ অক্টোবর ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আদালত তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে তাকে উত্তরা পশ্চিম থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেষ দিনে দুপুর ১২টার দিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিএনএস সেন্টারের সামনে গুলিবিদ্ধ হন আ. জব্বার। পরে ওই বছরের ২৬ সেপ্টেম্বর পর্যন্ত তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর কিছুটা সুস্থ হয়ে ২০২৫ সালের ২৭ মার্চ উত্তরা পশ্চিম থানায় হত্যাচেষ্টা মামলা করেন আ. জব্বার। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়।

মামলার এজাহারে দিলীপ কুমার আগরওয়ালা-কে ৩১ নম্বর এজাহারনামীয় আসামি করা হয়েছে। এ মামলায় তাকে পুনরায় ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদনের ওপর আদালতের সিদ্ধান্তের অপেক্ষা করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...