• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
শ্রেষ্ঠ সম্মাননা পেল দি বরিশাল ইসলামিয়া আরবান সমবায় সমিতি ফরিদপুরে ভাঙ্গায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ নলছিটিতে পুলিশের ওপর হামলা চালিয়ে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ নার্সিংহোমের বাথরুমে প্রসব, পরে সন্তান জন্ম দিয়ে জানালা দিয়ে ফেলে দিলেন ১৬ বছরের কিশোরী স্থানীয় সরকার নির্বাচন: বরিশালে ইসলামী আন্দোলনের প্রার্থীদের নাম ঘোষণা সেলফি তুলতে গিয়ে ভবন থেকে পড়ে তরুণের মৃত্যু প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউপিতে ভোট, ৬ বছরেই এনআইডি নিবন্ধন: ইসি সচিব যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মিজানুর, সদস্য সচিব শরিফুল ইত্যাদির শুটিংয়ে দুই শতাধিক মোবাইল চুরির অভিযোগ পিরোজপুর সদর হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

স্থানীয় নির্বাচনে থাকছে না এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণ: ইসি সচিব

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বহুল প্রতীক্ষিত স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বড় সুখবর দিল নির্বাচন কমিশন (ইসি)। সব ঠিক থাকলে চলতি মাসেই ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছে ইসি। সরকারের ব্যয় সংকোচন নীতি বজায় রেখে চলতি সেপ্টেম্বর মাসের শেষেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের বহুল প্রতীক্ষিত তফসিল ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

রবিবার (৬ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, প্রশাসনিক সুবিধা ও অর্থনৈতিক দিক বিবেচনা করে সারাদেশে একযোগে ভোট না করে ধাপে ধাপে এই নির্বাচন সম্পন্ন করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসের বার্ষিক পরীক্ষা সম্পন্ন হওয়া বা তার পূর্বের ফাঁকা সময়কে বিবেচনা করে ভোটগ্রহণের তারিখ নির্ধারণের কথা জানিয়েছে কমিশন। এছাড়া ভোটার স্থানান্তর কার্যক্রম নিয়ে তৈরি বিভ্রান্তি নিরসনে এটি সম্পূর্ণ রুটিন কাজ উল্লেখ করে অনিয়ম এড়াতে সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করার আহ্বান জানান তিনি।

 

সংবাদ সম্মেলনে নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের সরাসরি রাজনীতি ও প্রার্থী হওয়ার দাবির বিপক্ষে স্পষ্ট অবস্থান ব্যক্ত করে ইসি জানিয়েছে, শিক্ষকদের প্রত্যক্ষ রাজনৈতিক সংশ্লিষ্টতা শিক্ষাঙ্গনের গঠনমূলক পরিবেশ ও নিরপেক্ষতা চরমভাবে ক্ষতিগ্রস্ত করবে। বিরোধী দলের পক্ষ থেকে সরকার কর্তৃক কমিশনকে রাজনৈতিক চাপে রাখার অভিযোগ ভিত্তিহীন আখ্যা দিয়ে কমিশনার বলেন, মূলত ইসিকে চাপে ফেলার জন্যই এমন দাবি উত্থাপন করা হচ্ছে।

এছাড়া নির্বাচনকে আধুনিক ও কারচুপিমুক্ত করতে আসন্ন উপ-নির্বাচনগুলোতে আইটি সমর্থিত পোস্টাল ভোটিং ব্যবস্থা প্রবর্তনের প্রস্তুতি চলছে এবং স্থানীয় সরকার নির্বাচনে নজিরবিহীন নিরাপত্তা জোরদারে সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন, মাঠপর্যায়ে কর্মকর্তা ও বাহিনীর জন্য বডি ওর্ন ক্যামেরা ও বিশৃঙ্খলা মোকাবিলায় ড্রোন প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...