• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন বরিশাল ব্রজমোহন কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বারিধারায় পাকিস্তান হাইকমিশনারের বাসায় আগুন ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে লটারিতে ভর্তি: শিক্ষা মন্ত্রণালয় প্রেমিকার বিয়ের দিন প্রেমিকের আত্মহত্যা, আগে প্রেমিকের পোস্ট: ‘আমার ভালোবাসা মিথ্যা ছিল না’ হেলিকপ্টারে বাড়িতে এসে মায়ের ইচ্ছে পূরণ করলেন প্রবাসী ২ ভাই বল নিয়ে খেলার সময় পানিতে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু স্কুলছাত্রীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও ভাইরাল, গ্রেপ্তার তিন আদালতে মামলা পরিচালনার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন সাবেক বার সভাপতি গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে লাগবে আরও ২-৩ দিন: জ্বালানিমন্ত্রী

সব ধর্মের মানুষের ঐক্যবদ্ধ অংশগ্রহণে ‘সবার আগে বাংলাদেশ’ গড়ে তুলতে হবে: ডিএনসিসি প্রশাসক

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

সব ধর্মের মানুষের ঐক্যবদ্ধ অংশগ্রহণে ‘সবার আগে বাংলাদেশ’ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক  মোঃ শফিকুল ইসলাম খান।

মঙ্গলবার (৪ আগষ্ট) রাজধানীর রামপুরার হাতিরঝিলে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির প্রাঙ্গণে আয়োজিত ‘শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, গত নির্বাচনে হিন্দু সম্প্রদায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে যেভাবে সমর্থন দিয়েছেন, ভবিষ্যতেও সেই সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানাই। বাংলাদেশ শান্তি ও সম্প্রীতির দেশ। এখানে ধর্ম নিয়ে কোনো বিভেদ নেই। প্রত্যেকে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবেন।

মো. শফিকুল ইসলাম খান বলেন, আগামী নির্বাচনে আমি মনোনয়ন পাই বা না পাই, প্রধানমন্ত্রী যাকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন দেবেন, আপনারা তার পক্ষেই সমর্থন জানাবেন এবং তাকে বিজয়ী করবেন। আমি নির্বাচিত না হলেও সব সময় আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকব।

তিনি আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ যখনই সিটি করপোরেশনে কোনো প্রয়োজনে এসেছেন, আমি আমার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করেছি। ভবিষ্যতেও সেই সহযোগিতা অব্যাহত থাকবে।

প্রশাসক বলেন, ৫ আগস্ট-পরবর্তী সময়ে আমরা আপনাদের মন্দির ও বাসাবাড়ির নিরাপত্তায় পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। এ বাংলাদেশ সবার। এখানে কোনো বৈষম্যের স্থান নেই। প্রধানমন্ত্রী একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করছেন। সেই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

এ সময় পরিচ্ছন্ন ঢাকা গড়তে হিন্দু সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, মন্দির ও বাসাবাড়ির বর্জ্য নির্ধারিত স্থানে রাখবেন, যাতে সিটি করপোরেশনের কর্মীরা সেগুলো যথাযথভাবে অপসারণ করতে পারেন। পরিচ্ছন্ন নগরী গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের নেতারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...