• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম
১৬ ডিসেম্বর শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত হিজলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ টিকটকে পরিচয়, স্কুলছাত্রীকে আটকে ধর্ষণের অভিযোগে চীনা নাগরিক গ্রেপ্তার ফল ও পনির খাইয়ে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন শেখ হাসিনার সঙ্গে কথোপকথনের ভিডিও ভাইরাল, নরসিংদীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার আগরতলায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা, ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে বিএনপি নেতাকর্মীদের অবস্থান যুবলীগ নেত্রীকে বাসায় আসতে বলা সেই ওসি প্রত্যাহার দক্ষিণ জেলা ছাত্রদল নেতা নয়নকে অব্যাহতি রাজধানীর তিন এলাকায় পরিবহনে অগ্নিকাণ্ডের ঘটনা তৃতীয় সংসারও ভাঙছে ন্যান্সির, বিচ্ছেদের ঘোষণা

শেখ হাসিনা না ফিরলে ফেরানোর আইনি উদ্যোগ নেবে দুদক

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে দেশে ফিরলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলাগুলোতে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে। মামলার সাক্ষ্য-প্রমাণসহ প্রয়োজনীয় সব তথ্য আদালতকে জানাবে দুদক। আদালত নথিপত্র পর্যালোচনা করে গ্রেপ্তারের প্রয়োজন মনে করলে সে অনুযায়ী আদেশ দেবেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের কার্যালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সংস্থাটির সচিব সাইদুর রহমান খান।

শেখ হাসিনা দেশে ফিরলে দুদকের মামলার আসামি হিসেবে তার বিষয়ে কমিশন কী পদক্ষেপ নেবে- জানতে চাইলে দুদক সচিব বলেন, এ ক্ষেত্রে কোনো ব্যক্তিকে বিশেষ বিবেচনায় নেওয়া হবে না। আইনি প্রক্রিয়ায় যার ক্ষেত্রে যে ব্যবস্থা প্রযোজ্য, সেটিই নেওয়া হবে। দুদকের কাছে সব মামলার আসামি সমান।

সাইদুর রহমান খান বলেন, ‘আমরা যেহেতু আইনি প্রক্রিয়ার ভেতরে আছি, তাই আমরা আশা করব, তিনি নিজেকে আইনের কাছে সোপর্দ করবেন। এটা আমাদের প্রত্যাশা। আমরা মনে করি, তিনি ফিরে এসে তার বিরুদ্ধে দায়ের করা মামলা মোকাবিলা করবেন।

শেখ হাসিনাকে আইনগতভাবে দেশে ফিরিয়ে আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করছে দুদক বলেও জানান সচিব। তিনি বলেন, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারি করেছে। এ বিষয়ে ইন্টারপোলের কাছ থেকে যথাযথ সহযোগিতা পাওয়া যাবে বলে আশা করছে কমিশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...