• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম
দুই সন্তানকে পুকুরে ফেলে হত্যা করলেন পাষণ্ড বাবা স্বামীর জানাজার ৫ মিনিট আগে স্ত্রীর মৃত্যু কাঠের সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি বাকেরগঞ্জে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর পরিচিতি সভা অনুষ্ঠিত সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর চাকরি গেল রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সিলেটে ঘরের মধ্যে স্বামী-স্ত্রীসহ তিনজনকে গলা কেটে হত্যা ৫ আগস্ট সাতক্ষীরা কারাগার থেকে পালিয়ে যাওয়া দুজন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার বিশেষ কৌশলে সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা: প্রতিমন্ত্রী বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ

যে যেমন পড়াশোনা করেছে, তেমনই ফলাফল পেয়েছে: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, যে শিক্ষার্থী যতটুকু পড়াশোনা করেছে, তেমনই ফলাফল পেয়েছে।

সোমবার (১০ আগস্ট) সকালে এসএসসির ফল প্রকাশ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে পরীক্ষার ফল নিয়ে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, মন খুলে গান গাওয়া যায়, পরীক্ষার খাতায় নম্বর দেয়া যায় না। এবার শিক্ষার্থীরা যে নম্বর পেয়েছে তার উপর ফলাফল দেয়া হয়েছে।

এহছানুল হক মিলন বলেন, অনেক শিক্ষার্থীর পরীক্ষায় ভালো করার কথা থাকলেও অনেক সময় খারাপ করে ফেলে। আইন অনুযায়ী খাতা পুনঃনিরীক্ষণের ব্যবস্থা ছিল না। আমরা আইন সংশোধন করেছি।

তিনি বলেন, যে শিক্ষার্থীরা তাদের খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করবে, তাদের সম্পূর্ণ খাতা পুনঃপরীক্ষণ করা হবে এবং কোথাও যদি কোনো ভুল-ত্রুটি হয়ে থাকলে ব্যবস্থা নেয়া হবে।

এ বছর ৩১২টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি, এ প্রসঙ্গে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, সে ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে। এই অভিজ্ঞতা আমার আছে এবং সেই অভিজ্ঞতার আলোকেই আমরা কাজ করব।

মন্ত্রী আরও জানান, আগামী বছর এসএসসি পরীক্ষা ৭ জানুয়ারি শুরু হবে। ক্রমান্বয়ে পরীক্ষা এগিয়ে আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...