• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম
দুই সন্তানকে পুকুরে ফেলে হত্যা করলেন পাষণ্ড বাবা স্বামীর জানাজার ৫ মিনিট আগে স্ত্রীর মৃত্যু কাঠের সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি বাকেরগঞ্জে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর পরিচিতি সভা অনুষ্ঠিত সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর চাকরি গেল রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সিলেটে ঘরের মধ্যে স্বামী-স্ত্রীসহ তিনজনকে গলা কেটে হত্যা ৫ আগস্ট সাতক্ষীরা কারাগার থেকে পালিয়ে যাওয়া দুজন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার বিশেষ কৌশলে সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা: প্রতিমন্ত্রী বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ

বাকেরগঞ্জে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর পরিচিতি সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বরিশালের বাকেরগঞ্জে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ আগস্ট) বিকেল ৪টায় বাকেরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল।

হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বাকেরগঞ্জ উপজেলা সভাপতি নিমাই কীর্তনীয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা বিএনপির সদস্য মিজানুর রহমান চুন্নু চেয়ারম্যান ও পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান রোমান,ফিরোজ হাওলাদার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সংগঠনটির উপজেলা সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র দাসের সঞ্চালনায় সভায় উপজেলার ১৪টি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় তারা সংগঠনের বিভিন্ন কার্যক্রম, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে মতামত তুলে ধরেন।

সভায় আগামী ৪ সেপ্টেম্বর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বাকেরগঞ্জ পৌর শহরে বর্ণাঢ্য র‍্যালি ও প্রসাদ বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল বলেন, “উপজেলা প্রশাসন আপনাদের পাশে আছে। সকল ভালো কাজে আমরা একযোগে কাজ করবো। বাকেরগঞ্জের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, চলতি বছর বাকেরগঞ্জ উপজেলায় ৭৬টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজামণ্ডপগুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি প্রতিটি মন্দিরে সিসিটিভি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করা হবে বলে জানান তিনি।

সভায় বক্তারা ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে বাকেরগঞ্জের উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...