• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
শ্রেষ্ঠ সম্মাননা পেল দি বরিশাল ইসলামিয়া আরবান সমবায় সমিতি ফরিদপুরে ভাঙ্গায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ নলছিটিতে পুলিশের ওপর হামলা চালিয়ে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ নার্সিংহোমের বাথরুমে প্রসব, পরে সন্তান জন্ম দিয়ে জানালা দিয়ে ফেলে দিলেন ১৬ বছরের কিশোরী স্থানীয় সরকার নির্বাচন: বরিশালে ইসলামী আন্দোলনের প্রার্থীদের নাম ঘোষণা সেলফি তুলতে গিয়ে ভবন থেকে পড়ে তরুণের মৃত্যু প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউপিতে ভোট, ৬ বছরেই এনআইডি নিবন্ধন: ইসি সচিব যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মিজানুর, সদস্য সচিব শরিফুল ইত্যাদির শুটিংয়ে দুই শতাধিক মোবাইল চুরির অভিযোগ পিরোজপুর সদর হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

মাদকবিরোধী অভিযানে ইয়াবা-হেরোইনসহ আইনজীবী দম্পতি ও আরেকজন আটক

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

কুড়িগ্রামে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও হেরোইনসহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রয়েছেন কুড়িগ্রাম আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মো. আলমগীর হোসেন ও তার স্ত্রী মোছা. ডলি। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৯৮ হাজার ৫০০ টাকা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে সদর উপজেলার ওয়াপদাপাড়া এলাকার আলমগীর হোসেনের বসতবাড়িতে এ অভিযান চালানো হয়।

গ্রেফতার অন্য ব্যক্তি হলেন- ভূরুঙ্গামারী উপজেলার ব্যাপারীটারী এলাকার মো. শাহেদ মাহমুদ শাকিল (৩০)। আলমগীর হোসেনের বয়স ৪৫ বছর এবং তার স্ত্রী ডলির বয়স ৩০ বছর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কুড়িগ্রাম জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, অভিযানে আলমগীর হোসেনের কাছ থেকে ১৯০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার স্ত্রী ডলির কাছ থেকে ৫১টি পুরিয়ায় হেরোইন এবং শাহেদ মাহমুদ শাকিলের কাছ থেকে পাঁচটি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

অধিদফতরের তথ্য অনুযায়ী, উদ্ধার করা ইয়াবার মোট সংখ্যা ১৯৫টি, যার ওজন ১৯ দশমিক ৫ গ্রাম। অন্যদিকে, পলিথিনসহ হেরোইনের ওজন চার গ্রাম। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৯৮ হাজার ৫০০ টাকা।

কুড়িগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মো. শাহ নেওয়াজ জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেফতার তিনজনকে কুড়িগ্রাম সদর থানায় হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...