• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে টেকনাফে ৫ ভুক্তভোগী উদ্ধার বিএমজেপি’র ১৯ সদস্য বিশিষ্ট মিডিয়া সেল গঠন জাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার, পুড়িয়ে দিল ছাত্রদল ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহে : ইসি সচিব নড়াইলে মাদ্রাসাছাত্রকে বলাৎকারে শিক্ষকের যাবজ্জীবন নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে কার্ড দেবে ইসি পিরোজপুরে গ্রাহকের ৩০ কোটি টাকা নিয়ে আত্মগোপনে থাকা ‘আস্থা’ সমিতির মালিক গ্রেপ্তার বরিশালে নেশার টাকা না পেয়ে বাবা-মাকে মারধরের অভিযোগ, বাবার পুরুষাঙ্গ কেটে ফেলার হুমকি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত

মঙ্গলবার জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি আগামী ৮ সেপ্টেম্বর সভাপতি হিসেবে দায়িত্ব পালন শুরু করবেন।

আগামী ৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে শুরু হবে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন। এরপর ২২ সেপ্টেম্বর রাষ্ট্র ও সরকারপ্রধানদের ভাষণের মাধ্যমে উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্ক শুরু হবে। এই অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। জাতিসংঘের এই অধিবেশনে বক্তব্য দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন।

এর আগে, গত ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে গোপন ব্যালটের মাধ্যমে তাকে ইউএনজিএর ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।

নির্বাচনে তিনি সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিসকে আট ভোটের ব্যবধানে পরাজিত করেন।

১৯৮৬ সালে ইউএনজিএর ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী।

চার দশক পর, আবারও একজন বাংলাদেশি কূটনীতিক জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...