• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
পাথরঘাটায় ছাত্রদল নেতার ওপর সন্ত্রাসী হামলা নাসীরুদ্দীন পাটওয়ারীকে কেন ‘গাঁজাখোর’ বললেন রাশেদ খাঁন প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা ১৬ অক্টোবর কম দামে গ্যাস দিতে আসছে এলপিজি কার্ড বয়স ৪২, ভাইভা না দিয়েও ফ্যামিলি কার্ডের চূড়ান্ত নিয়োগ তালিকায় বিএনপি নেতার স্ত্রী ঝালকাঠিতে ১ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে বিনষ্ট আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হিরা পিরোজপুরে মায়ের সমাধির পাশে ছেলের জুতা, খালে মিলল ৩ বছরের শিশুর মরদেহ এসএসসিতে অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পুনঃপরীক্ষা নেওয়ার বিষয়ে ভাবছে সরকার: মাহদী আমিন পুলিশকে সঙ্গে নিয়ে জমি দখলচেষ্টা বিএনপি নেতার! ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

ভোলায় রাস্তা পারাপারের সময় সিএনজির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

ভোলার সদরে সিএনজিচালিত অটোরিকশার চাপায় মো. ইউনুস আহমেদ (৮০) নামে এক ইমাম নিহত হয়েছেন।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে ভোলা-লক্ষ্মীপুর মহাসড়কের ভোলা অংশের ইলিশা পাকার মাথায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইউনুস উপজেলা ইলিশা ইউনিয়নের ৫ নম্বর ওয়র্ডের বাসিন্দা। তিনি ইলিশা বাজার মসজিদের ইমাম ছিলেন।

নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে বাজার থেকে বাড়িতে ফেরার উদ্দেশে রাস্তা পার হওয়ার সময় ভোলা শহর দিক থেকে ইলিশা লঞ্চঘাটগামী একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা তাকে চাপা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি।

এ সময় অটোরিকশা রেখেই চালক পালিয়ে যান। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...