• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম
শ্রেষ্ঠ সম্মাননা পেল দি বরিশাল ইসলামিয়া আরবান সমবায় সমিতি ফরিদপুরে ভাঙ্গায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ নলছিটিতে পুলিশের ওপর হামলা চালিয়ে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ নার্সিংহোমের বাথরুমে প্রসব, পরে সন্তান জন্ম দিয়ে জানালা দিয়ে ফেলে দিলেন ১৬ বছরের কিশোরী স্থানীয় সরকার নির্বাচন: বরিশালে ইসলামী আন্দোলনের প্রার্থীদের নাম ঘোষণা সেলফি তুলতে গিয়ে ভবন থেকে পড়ে তরুণের মৃত্যু প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউপিতে ভোট, ৬ বছরেই এনআইডি নিবন্ধন: ইসি সচিব যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মিজানুর, সদস্য সচিব শরিফুল ইত্যাদির শুটিংয়ে দুই শতাধিক মোবাইল চুরির অভিযোগ পিরোজপুর সদর হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

বিএনপির কর্মসূচিতে ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’ গান, ভিডিও ভাইরাল

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম নগর বিএনপির প্রচারণা কর্মসূচিতে বেজে উঠেছে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ক্ষমতাচুত প্রধানমন্ত্রী পলাতক হাসিনাকে নিয়ে লেখা গান ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’। এ ঘটনার ৩৬ সেকেন্ডের একটি ভিডিও সোশ্যাল মিডিয়া ফেসবুকে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় মাইকে দলীয় গান ও ভাষণ প্রচারের কর্মসূচি নেয় নগর বিএনপি। এর অংশ হিসেবে সকাল থেকে নগরের আগ্রাবাদ এলাকায় মাইকে গান প্রচার করা হচ্ছিলো। একপর্যায়ে সেখানে শেখ হাসিনাকে নিয়ে লেখা গানটি বেজে ওঠে।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মাইকে ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’ গানটি বাজছে। এ সময় পাশের সড়ক দিয়ে রিকশা, অটোরিকশা, সাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছিলো।

ঘটনাটি নিয়ে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি তাদের নজরে এসেছে। তবে কারা গানটি বাজিয়েছেন, সে বিষয়ে নিশ্চিত হতে পারেননি দলের নেতারা।

চট্টগ্রাম নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দফতরের দায়িত্বপ্রাপ্ত) শওকত আজম খাজা গণমাধ্যমকে বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নগরের বিভিন্ন এলাকায় মাইকে দলীয় গান ও ভাষণ প্রচারের কর্মসূচি ছিলো। আগ্রাবাদে দলের কর্মসূচিতে অন্য দলের গান বাজানোর একটি ভিডিও তার নজরে এসেছে। তবে কারা গানটি বাজিয়েছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ ফয়সাল জানিয়েছেন, বিএনপির কর্মসূচিতে অন্য একটি গান বাজানোর ভিডিও পুলিশের নজরে এসেছে। এ বিষয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কর্মসূচির আয়োজকদের সঙ্গে কথা বলেছে।

ওসি বলেন, আয়োজকেরা পুলিশকে জানিয়েছেন, ইউটিউব থেকে দলীয় গান প্রচার করা হচ্ছিলো। একের পর এক গান চলার সময় অসতর্কতাবশত একপর্যায়ে শেখ হাসিনাকে নিয়ে লেখা গানটি বেজে ওঠে। বিষয়টি বুঝতে পেরে দ্রুত গানটি বন্ধ করে দেয়া হয়। গানটি ইচ্ছাকৃতভাবে বাজানো হয়নি বলেও আয়োজকেরা জানিয়েছেন।

ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...