• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম
পরকীয়ার অভিযোগে গ্রাম্য সালিশে নারীকে চেয়ারম্যানের জুতাপেটা ইউটিউবে নতুন নিয়মে ভিউ গণনা, ২৪ আগস্ট থেকে কার্যকর কলকাতার হোটেলে আগুন: নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিক চিকিৎসার জন্য হাসপাতালে রোগীর পাশে গোটা পরিবার, ফাঁকা বাড়িতে চোরের সর্বস্ব লুট পর্নোগ্রাফি তৈরি ও বিক্রির অভিযোগে ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেপ্তার উজিরপুরে উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর! সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই মোহনগঞ্জে বারবার ধর্ম বদল করা যুবকের বিরুদ্ধে প্রতারণার মামলা

বরিশালে ৩০ বছর আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বরিশালের বাকেরগঞ্জে ডাকাতি মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে প্রায় ৩০ বছর পর গ্রেপ্তার করেছে র‍্যাব-৮।

রোববার (১৬ আগস্ট) ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৮ বরিশাল সদর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. শাহরিয়ার রিফাত

গ্রেপ্তার ওই আসামির নাম ফারুক মোল্লা। তিনি বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের উত্তর কাটাদিয়া গ্রামের আবদুল খালেক মোল্লার ছেলে।

র‍্যাব-৮ বরিশাল সূত্রে জানা গেছে, ১৯৯৪ সালে করা একটি ডাকাতি মামলায় ১৯৯৫ সালে আদালত ফারুক মোল্লাকে সাত বছরের কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় তিনি আদালতে অনুপস্থিত ছিলেন। এরপর থেকেই তিনি গ্রেপ্তার এড়িয়ে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ফারুক মোল্লার অবস্থান শনাক্ত করা হয়। পরে র‍্যাব-১০-এর সহযোগিতায় র‍্যাব-৮-এর একটি দল ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

র‍্যাব-৮ বরিশাল সদর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. শাহরিয়ার রিফাত বলেন, ‘সাজাপ্রাপ্ত আসামি ফারুক মোল্লাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাকে বাকেরগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...