• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

বরিশালে ২১ আ.লীগ নেতাকর্মী গ্রেফতার

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০ জুন, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

নিজস্ব প্রতিবেদক : বরিশালে গত দুদিনে দফায় দফায় মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনায় অভিযান চালিয়ে সাবেক কাউন্সিলর জয়নুল আবেদিনসহ ২১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। গত ১৮ জুন বৃহস্পতিবার মধ্যরাত থেকে ১৯ জুন শুক্রবার বিকাল পর্যন্ত নগরীর কয়েকটি এলাকায় এসব মিছিল অনুষ্ঠিত হয়।

দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর বিভিন্ন এলাকায় পৃথক পৃথক মিছিল করে তারা। মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এসব মিছিলে অংশ নেয় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত নগরীর পৃথকস্থানে অভিযান চালিয়ে এসব নেতাকর্মীদের গ্রেফতার করা হয় বলে জানান বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম।

ওসি বলেন, দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগের সাবেক নেতাকর্মীরা গুপ্ত মিছিল করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। আমরা ওইসব ভিডিও পর্যালোচনা করে দোষীদের গ্রেফতার করছি। এই গ্রেফতার অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...