• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

বরিশালে নিত্যপণ্যের দোকানে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে অভিযান চালিয়ে অনিয়মের অভিযোগে ৯টি প্রতিষ্ঠানকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে ফল, গ্যাস, ডিমসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ও প্রতিষ্ঠানে তদারকি করা হয়।

রোববার (৪ অক্টোবর) দুপুরে নগরীর স্টিমার ঘাট, স্বরোড, নবগ্রাম রোড ও চৌমাথা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ছয়টি ফলের দোকান, একটি রেস্টুরেন্ট, একটি ওষুধের দোকান ও একটি মুদি দোকানে বিভিন্ন অনিয়ম শনাক্ত করা হয়। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে সর্বমোট ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র এবং বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস।

অভিযান শেষে কর্মকর্তারা জানান, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা ও বাজারে ন্যায্যতা নিশ্চিত করতে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। জনস্বার্থে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি ব্যবসায়ীদের আইন মেনে পণ্য বিক্রি করার আহ্বান জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...