• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
বাড়ির চলাচলের রাস্তা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত কুয়াকাটায় পর্যটকবাহী ভ্যান উল্টে প্রাণ গেল নারী চিকিৎসকের জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই নিহত এইচএসসির ফল পুনর্মূল্যায়ন আবেদনের সময় বাড়ল প্রধানমন্ত্রীর মহাসমাবেশে যোগ দিতে এসে প্রাণ গেল গ্রাম পুলিশ জামশেদের বরিশালে নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে যুবক আটক মধ্যরাতে মহাখালী বাস টার্মিনালে পার্কিং করা বাসে আগুন রেডি হও জামায়াত, তোমাদের পাকিস্তানে পাঠানো হবে: পাপিয়া স্ত্রীর দেওয়া ডিভোর্সের কাগজ হাতে পেয়ে স্বামীর আত্মহত্যার চেষ্টা বরিশালে ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির সমাবেশ ও র‍্যালি

বরিশালে নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে যুবক আটক

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন।

ঘটনাটি ঘটেছে শনিবার  (৭ নভেম্বর) দিবাগত রাতে বরিশালের উজিরপুর পৌর সদরের চৌরাস্তা টেম্পু স্ট্যান্ড এলাকায়। অভিযুক্ত বায়েজিদ মিঠু উজিরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই এলাকার বাসিন্দা বায়েজিদ মিঠু প্রতিবেশী এক নারীর গোপন ভিডিও ধারণের চেষ্টা করেন। বিষয়টি ওই নারী দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা তাকে আটক করেন। পরে তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিক নারীর গোপন ভিডিও সংরক্ষিত থাকার সত্যতা মেলে। এ ঘটনায় উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়েছে।

খবর পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছেন। উজিরপুর মডেল থানার ওসি মো. রকিবুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...