• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ভূমি ব্যবস্থাপনায় বড় পরিবর্তন, ঘরে বসেই মিলবে নামজারি স্কুলে ভর্তিতে বয়সসীমায় সংশোধন আনল সরকার ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, পর্যটকদের জন্য ভিসা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন ঝালকাঠিতে খাল থেকে বাকপ্রতিবন্ধী তরুণীর মরদেহ উদ্ধার এবার দুই আদালতে একসঙ্গে তিনটি ককটেল বিস্ফোরণ, আটক ২ সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী আ.লীগ নেতা, বিএনপির ক্ষোভ বরিশালে যুবলীগের মিছিল: ১৫০ জনের বিরুদ্ধে মামলায় গ্রেফতার ৪ বাউফলে ৩ ছেলের বিরুদ্ধে থানায় মায়ের অভিযোগ বরিশাল শেবাচিমে প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে দুই পক্ষের সংঘর্ষ-ভাঙচুর; আহত ২ চিকিৎসক

বরিশালে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে শপথ গ্রহণের ভিডিও ভাইরাল

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালের উজিরপুর উপজেলায় আলোচনা সভা, কেক কাটা ও শপথ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা গেছে, বুধবার প্রথম প্রহরে একটি রুমের মধ্যে এ অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। পরে উপস্থিত নেতাকর্মীদের লিখিত শপথ বাক্য পাঠ করিয়েছেন উজিরপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন হিমু। অনুষ্টানের ব্যানারে দেখা গেছে, বাংলাদেশ আওয়ামী যুবলীগ উজিরপুর উপজেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

ভিডিওটি পর্যালোচনা করে দেখা গেছে, প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটার সময় উজিরপুর উপজেলা যুবলীগের সদস্য মো. শাওন বালী বিভিন্ন শ্লোগান দিচ্ছেন। তার সাথে উপস্থিত নেতাকর্মীরা শ্লোগান ধরেন। এসময় অন্যান্যদের মধ্যে গুঠিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির খান, শোলক ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন হাওলাদার, সহ-সভাপতি মামুন হাওলাদার, বামরাইল ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি সালমান কবির, জল্লা ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. আসলাম, গুঠিয়া ইউনিয়ন যুবলীগের সদস্য রফিক খান, শোলক ইউনিয়ন যুবলীগের সদস্য সোহেল রানা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিঠু বেপারীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...