• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম
অতীত পেছনে ফেলে পাকিস্তানের সঙ্গে নতুন অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ’ টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলার ঘটনায় মামলা, আসামি ৫ হাজার উজিরপুরে নিখোঁজের দুই দিন পর মাছের ঘেরে মিলল কিশোরের মরদেহ যাত্রী খরায় পিঙ্ক বাস, আড়াই মাসে লোকসান প্রায় ২৮ লাখ টাকা বরিশালে কবরস্থানের পাশ থেকে বাক্সবন্দি অপরিণত নবজাতক উদ্ধার ফেসবুকে ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট, বিমান কর্মকর্তা সাময়িক বরখাস্ত নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু আর নেই নরসিংদীতে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত ঝালকাঠি জেলা যুবলীগের সদস্য মফিজুর রহমান শাহিনকে ঢাকা থেকে গ্রেপ্তার সবজি ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

বরিশালে কবরস্থানের পাশ থেকে বাক্সবন্দি অপরিণত নবজাতক উদ্ধার

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বরিশাল নগরীতে কবরস্থানের পাশ থেকে বাক্সবন্দি মানুষের অপরিণত নবজাতক (ভ্রূণ) উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নগরীর বেলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বেলতলা ইসলামী কলেজ সংলগ্ন পারিবারিক কবরস্থানের পাশে একটি ওষুধের কার্টনের মধ্যে কাপড়ে মোড়ানো মানুষের ভ্রূণ দেখতে পায় স্থানীয়রা।

খবর পেয়ে সকাল সাড়ে ৮টার দিকে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে আঞ্জুমান-ই হেমায়েতে ইসলামীর মাধ্যমে তার দাফন করা হয়েছে।

ওসি মো. জহিরুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া ভ্রূণের বয়স ৬ থেকে ৭ মাস হবে। এটি পুত্রসন্তান ছিল। তবে কে বা কখন ভ্রূণটি এখানে ফেলে গেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...