• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি বলে বিদায়ের ইঙ্গিত ছাত্রদল সভাপতির ক্রিকেটারদের সঙ্গে হাতাহাতিতে প্রাণ হারালেন শ্রীলঙ্কার কোচ গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী গলায় রুটি আটকে প্রাণ গেল স্কুলছাত্রীর বরিশাল মহানগর সাবেক ছাত্রদল নেতা দিপুকে কুপিয়ে জখম পবিত্র রবিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) চুরি করতে গিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী আটক মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি মনোনয়নে ঠাকুরগাঁওয়ে মিষ্টি বিতরণ বরিশালে নয়জন কর্মকর্তাকে বিদায়ী সংবর্ধনা পটুয়াখালীতে গভীর রাতে গৃহবধূর ঘর থেকে যুব জামায়াত নেতা আটক

বরিশালের বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে আহত হনুফার মৃত্যু

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বরিশালের বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে গুরুতর দগ্ধ হনুফা বেগম অবশেষে মৃত্যৃর কাছে হার মেনেছে।

টানা ৯ দিন মৃত্যুর সাথে যুদ্ধ করে বুধবার বিকেল ৪ টায় ঢাকা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ওই পরিবারে ও এলাকা বাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।

মৃত হনুফার জামাতা সুজনের বরাত দিয়ে বরিশাল জেলা প্রশাসক মামুন খন্দকার আমার দেশকে জানান, গত ৩ আগস্ট সোমবার সকাল ৬টায় উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামের শাহ আলম হাওলাদারের বাড়িতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের ঘটনায় শাহ আলমের স্ত্রী হনুফা বেগম, কন্যা ইতি ও পঞ্চম শ্রেণিতে পড়ুয়া নাতি ফাহিম অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়।

স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনদিত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তাদের শারিরিক অবস্থার আরো অবনতি হলে জেলা প্রশাসন ও বিভাগীয় প্রশাসনের উদ্যোগে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়। সেখানে উন্নত চিকিৎসায় হনুফা বেগমের কন্যা ইতি ও পঞ্চম শ্রেণিতে পড়ুয়া নাতি ফাহিম সুস্থ্য হয়ে ওঠে। কিন্তু গুরুতর দগ্ধ হনুফা বেগম বুধবার বিকেল ৪ টায় মারা যান। জেলা প্রশাসক মামুন খন্দকার আরো জানান, আহতদের চিকিৎসার খরচ জেলা ও বিভাগীয় প্রশাসন রহন করবে। এমনকি মারা যাওয়া হনুফা বেগমকে বরিশালে ফিরিয়ে আনার সব খরচ বহন করা হবে।

এ বিষয়ে বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহম্মেদ বলেন, হনুফা বেগমের মৃত্যুর খবরে আমরা সত্যিই মর্মাহত ও ব্যাথিত। আমরা সোমবার সন্ধ্যায় বরিশাল শেবাচিম হাসপাতালে গিয়ে তাদের শারিরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসা সেবার জন্য দ্রুত ঢাকায় পাঠানোর ব্যাবস্থা করেছিলাম। কিন্তু অন্যরা শুস্থ্য হলেও হনুফা বেগমের মৃত্যু আমাদের ব্যাথিত করেছে। বিভাগীয় কমিশনার বলেন, আমরা আহতদের চিকিৎসা খরচের ব্যায়ভার বহন করবো।

উল্লেখ্য গত ৩ আগস্ট সোমবার সকাল ৬টায় উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামের শাহ আলম হাওলাদারের বাড়িতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় ওই এলাকার বাসিন্দা শাহ আলমের স্ত্রী হনুফা বেগম, কন্যা ইতি ও পঞ্চম শ্রেণিতে পড়ুয়া নাতি ফাহিম অগ্নিদগ্ধ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...