• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম
অতীত পেছনে ফেলে পাকিস্তানের সঙ্গে নতুন অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ’ টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলার ঘটনায় মামলা, আসামি ৫ হাজার উজিরপুরে নিখোঁজের দুই দিন পর মাছের ঘেরে মিলল কিশোরের মরদেহ যাত্রী খরায় পিঙ্ক বাস, আড়াই মাসে লোকসান প্রায় ২৮ লাখ টাকা বরিশালে কবরস্থানের পাশ থেকে বাক্সবন্দি অপরিণত নবজাতক উদ্ধার ফেসবুকে ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট, বিমান কর্মকর্তা সাময়িক বরখাস্ত নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু আর নেই নরসিংদীতে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত ঝালকাঠি জেলা যুবলীগের সদস্য মফিজুর রহমান শাহিনকে ঢাকা থেকে গ্রেপ্তার সবজি ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

ফেসবুকে ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট, বিমান কর্মকর্তা সাময়িক বরখাস্ত

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ লিখে পোস্ট দেওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্যিক) মো. রফিকুল আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিমানের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের তদন্ত শাখা থেকে জারি করা এক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাইজার সোহেল আহমেদ স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থায় চাকরিরত অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে অনাকাঙ্ক্ষিত বিষয় প্রচার করায় বিমানের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশ বিমান করপোরেশন কর্মচারী প্রবিধিমালা, ১৯৭৯-এর ৫৫ ধারার পরিপন্থী এবং শাস্তিযোগ্য অপরাধ। সংশ্লিষ্ট প্রবিধিমালা অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং বরখাস্ত থাকাকালে তিনি বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাওয়ার পাশাপাশি বিমানের প্রধান কার্যালয় বলাকায় নিয়মিত হাজিরা দেবেন।

ফেসবুকে দেওয়া ওই পোস্টের স্ক্রিনশটে দেখা গেছে, একটি ভিডিওতে ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ লেখা রয়েছে এবং পোস্টের মন্তব্যে রফিকুল আলম ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখেছেন।

এ বিষয়ে রফিকুল আলম দাবি করেন, তিনি কোনো রাজনীতি করেন না এবং আওয়ামী লীগের পক্ষে কোনো পোস্ট দেননি; বরং ছোটবেলা থেকেই মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে ভালোবাসেন। অন্যদিকে, বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনূর আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি রফিকুল আলমের সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করতে পারেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...