• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
৯ হাজার মুখোশ ও বিস্ফোরকসহ যুবলীগ নেতা গ্রেপ্তার হাট-বাজারে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন বাধ্যতামূলক করল সরকার খুলনায় রিভলভার ও ৪১ রাউন্ড গুলিসহ দুই যুবক আটক ফেসবুক স্ট্যাটাসের জেরে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ নিখোঁজের ৭ দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার আগাম করে ছাড় সুবিধা পাচ্ছেন না করদাতারা মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১৫ গভীর রাতে সাবেক চেয়ারম্যান ও যুবলীগ নেতার পৈতৃক বাড়িতে আগুন দেয়ার অভিযোগ জাতিসংঘে দূরদর্শী ও দিকনির্দেশনামূলক ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন পারিবারিক কলহের জেরে স্ত্রীর দা এর কোপে স্বামী নিহত, স্ত্রী আটক

প্রেমিকার বাড়ি থেকে এইচএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

ঢাকার ধামরাইয়ে তরুণীর বাড়ি থেকে কাজী সাঈম (২২) নামে এইচএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার যাদবপুর ইউনিয়নের পাচলক্ষী গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য ওই তরুণী ও তার মাকে আটক করেছে পুলিশ।

নিহত কাজী সাঈম চলমান এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাচলক্ষী গ্রামের মৃত বদর উদ্দিন মধুর মেয়ের সঙ্গে কাজী সাঈমের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। আজ সকালে ওই তরুণীর বাড়িতে সাঈমের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। তথ্য পেয়ে ধামরাই থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

মৃত্যুর সঠিক কারণ ও ঘটনার নেপথ্যের রহস্য উদ্ঘাটনে জিজ্ঞাসাবাদের জন্য তাৎক্ষণিকভাবে সাঈমের প্রেমিকা এবং তার মাকে আটক করা হয়েছে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...