• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম
অতীত পেছনে ফেলে পাকিস্তানের সঙ্গে নতুন অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ’ টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলার ঘটনায় মামলা, আসামি ৫ হাজার উজিরপুরে নিখোঁজের দুই দিন পর মাছের ঘেরে মিলল কিশোরের মরদেহ যাত্রী খরায় পিঙ্ক বাস, আড়াই মাসে লোকসান প্রায় ২৮ লাখ টাকা বরিশালে কবরস্থানের পাশ থেকে বাক্সবন্দি অপরিণত নবজাতক উদ্ধার ফেসবুকে ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট, বিমান কর্মকর্তা সাময়িক বরখাস্ত নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু আর নেই নরসিংদীতে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত ঝালকাঠি জেলা যুবলীগের সদস্য মফিজুর রহমান শাহিনকে ঢাকা থেকে গ্রেপ্তার সবজি ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

পিরোজপুরে বিআরডিবির নৈশপ্রহরীকে তালাবদ্ধ করে দুই গাড়িতে আগুন

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

পিরোজপুরের মঠবাড়িয়ায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) কার্যালয়ের ঘুমন্ত নৈশপ্রহরীকে বাইরে থেকে তালাবদ্ধ করে অফিসের সামনে রাখা দুটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। আগুনে একটি মোটরসাইকেল সম্পূর্ণ পুড়ে গেছে এবং একটি মাইক্রোবাসের ব্যাপক ক্ষতি হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বিকালে পিরোজপুর জেলা পুলিশ সুপার তালেবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মঠবাড়িয়া উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, মঙ্গলবার রাত ২টা থেকে ৩টার মধ্যে একদল দুর্বৃত্ত অফিসের সামনে রাখা গাড়ি দুটিতে আগুন ধরিয়ে দেয়। এতে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন দুলালের ছোট ভাই ও উপজেলা বিআরডিবির চেয়ারম্যান বিএনপি নেতা মনিরুজ্জামান ছোট্টর একটি মাইক্রোবাস এবং বিআরডিবি কার্যালয়ের এক কর্মচারীর ব্যবহৃত মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়।

বিআরডিবির চেয়ারম্যান মনিরুজ্জামান ছোট্ট জানান, দুর্বৃত্তদের দেওয়া আগুনে তার মাইক্রোবাস ও একটি মোটরসাইকেলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে পাশে থাকা সংসদ সদস্য মো. রুহুল আমিন দুলালের ব্যক্তিগত গাড়িটি কাপড় দিয়ে ঢাকা থাকায় সেটির কোনো ক্ষতি হয়নি।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...