• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম
অতীত পেছনে ফেলে পাকিস্তানের সঙ্গে নতুন অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ’ টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলার ঘটনায় মামলা, আসামি ৫ হাজার উজিরপুরে নিখোঁজের দুই দিন পর মাছের ঘেরে মিলল কিশোরের মরদেহ যাত্রী খরায় পিঙ্ক বাস, আড়াই মাসে লোকসান প্রায় ২৮ লাখ টাকা বরিশালে কবরস্থানের পাশ থেকে বাক্সবন্দি অপরিণত নবজাতক উদ্ধার ফেসবুকে ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট, বিমান কর্মকর্তা সাময়িক বরখাস্ত নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু আর নেই নরসিংদীতে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত ঝালকাঠি জেলা যুবলীগের সদস্য মফিজুর রহমান শাহিনকে ঢাকা থেকে গ্রেপ্তার সবজি ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

পল্লবীতে পার্কিং করে রাখা বাসে আগুন

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

রাজধানীর পল্লবীতে কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর আগে, একই এলাকার বিহারি মিল্লাত ক্যাম্পের কাছে মধুমতি পরিবহনের আরেকটি বাসে আগুন দেওয়া হয়। এ ছাড়া, উত্তর বাড্ডায় আলিফ পরিবহনের একটি বাসেও আগুনের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ১১টা ৩৫ মিনিটের দিকে কালশী-পূরবী সড়কে পার্কিং করে রাখা বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।

পুলিশ জানায়, রাত ১১টা ৩৫ মিনিটে পল্লবী থানার সেকশন-১১-এর কালশী-পূরবী সড়কে উল্টা বাবার মাজারসংলগ্ন এলাকায় বিহঙ্গ পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১১-৭১৮৫) বাসটি পার্কিং করা ছিল। এ সময় অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয়রা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুনে বাসটির ভেতরের অধিকাংশ আসন ও জানালার কাচ পুড়ে গেছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পর পল্লবী থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বাসে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কালশী রোডে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গেছে। বিস্তারিত পরে জানানো হবে।

পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) সোহানুর রহমান জানান, রাত ১১টা ৩৫ মিনিটের দিকে কালশী-পূরবী সড়কে উল্টা বাবার মাজারসংলগ্ন এলাকায় পার্কিং করে রাখা বিহঙ্গ পরিবহনের বাসটিতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা আগুন দেয়। পরে স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন।

এর আগে, রাত ৭টা ২০ মিনিটের দিকে পল্লবী থানার সেকশন-১১-এর ব্লক-বি, লাইন-৭ এলাকায় বিহারি মিল্লাত ক্যাম্পসংলগ্ন সড়কে পার্কিং করে রাখা মধুমতি পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। বাসটি মালিকের বাসার সামনে রাখা ছিল। আগুনে বাসটির একাংশ পুড়ে যায় বলে জানান ওসি মো. জালাল উদ্দিন।

এ ছাড়া, রাত ৯টা ৫০ মিনিটের দিকে উত্তর বাড্ডায় আলিফ পরিবহনের একটি বাসে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...