• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
পটুয়াখালী জেলা আ.লীগ সভাপতির বাসভবনে আগুন চাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে আগুন বরগুনার আমতলী মহাসড়ক অবরোধ করে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মাদারীপুরে সাবেক মন্ত্রী শাজাহান খানের ফিলিং স্টেশনে হামলা-ভাঙচুর কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সম্পাদক নিখিলের মিরপুরের বাসায় হামলা, আসবাবপত্রে আগুন পটুয়াখালীতে ককটেল বিস্ফোরণ, গণপিটুনির পর ২ জনকে পুলিশে সোপর্দ সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে অগ্নিসংযোগ নিরাপত্তার সার্থে পদ্মা সেতু হয়ে সব রুটে বাস চলাচল বন্ধ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত

পটুয়াখালী জেলা আ.লীগ সভাপতির বাসভবনে আগুন

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

পটুয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরের বাসায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে দুর্বৃত্তরা এই হামলা চালায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে, পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের শাখারিয়া এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মীরা একটি যাত্রীবাহী বাসে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। একই মহাসড়কের বসাক বাজার এলাকা এবং মির্জাগঞ্জ উপজেলার বরগুনা-বরিশাল সড়কে কয়েকটি স্থানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়।

এ বিষয়ে, পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি টহল অব্যাহত রয়েছে।

এছাড়া আমতলী থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯ জনকে আটক করেছে। অন্যদিকে সরকারদলীয় নেতাকর্মীদের মোটরসাইকেল নিয়ে মহড়াও অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...